বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, চারু ও কারুকলা বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেওয়া হলো নিচের অংশে।
অধ্যায়-১
১৫। প্রাচীন শিল্পকর্মের মধ্যে নিচের কোনটি পাওয়া গেছে?
ক. তৈলচিত্র খ. ফলকচিত্র
গ. প্রাচ্যকলা ঘ. চিত্রকলা
১৬। শিল্পনৈপুণ্য ও কারুকাজে সবচেয়ে উল্লেখযোগ্য কোনটি?
ক. পোড়ামাটির ভগ্নপাত্র
খ. অলংকার
গ. কালো পাথরের মূর্তি
ঘ. পাথর ও পোড়ামাটির কিছু দ্রব্য
১৭। রাজা লক্ষ্মণ সেন কার কাছে পরাজিত হয়েছিলেন?
ক. মহীপাল খ. কুমার দাস গুপ্ত
গ. সম্রাট অশোক ঘ. বখতিয়ার খিলজি
১৮। ফলকচিত্রমণ্ডিত ইমারত কোথায় দেখা যায়?
i. ইন্দ্রাকপুর ii. ফরিদপুরের রাজবাড়ী
iii. জয়ন্তীয়াপুর
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i ও iii
১৯। এগারোসিন্দুর সাদী মসজিদ কোথায় অবস্থিত?
ক. কুমিল্লায় খ. কিশোরগঞ্জে
গ. মুন্সিগঞ্জে ঘ. ফরিদপুরে
২০। নারায়ণগঞ্জের ফলকচিত্রমণ্ডিত দুর্গ কোনটি?
i. লালবাগ দুর্গ ii. হাজীগঞ্জ দুর্গ
iii. সোনাকান্দা দুর্গ
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i ও iii
২১। কী কারণে বাংলাদেশের তাঁতের শাড়ি বিদেশে বিখ্যাত?
ক. ভালো বুনন খ. নকশা
গ. ভালো সুতা ঘ. রং, নকশা ও ছবি
২২। বাংলাদেশের চারু ও কারুকলা প্রতিষ্ঠান থেকে প্রতিবছর কতজন শিল্পী উত্তীর্ণ হন?
ক. চার শতাধিক
খ. পাঁচ শতাধিক
গ. তিন শতাধিক ঘ. ছয় শতাধিক
২৩। শুধু জীবনযাপনের জন্যই নয়, চিত্রশিল্পীরা কাজ করছেন—
i. সুন্দর ও রুচিশীল সমাজ গঠনের জন্য
ii. রাজনৈতিক অঙ্গন বিকাশের জন্য
iii. সংস্কৃতিসমৃদ্ধ সমাজ গঠনের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i ও iii
অধ্যায়-২
১। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে কেন সংগ্রাম করেছেন?
ক. উন্নত জাতি গঠনের জন্য
খ. স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য
গ. আলাদা জাতি গঠনের জন্য
ঘ. শৌখিনভাবে বেঁচে থাকার জন্য
২। সাম্প্রদায়িক দাঙ্গা কী?
ক. ধর্মীয় দাঙ্গা খ. আঞ্চলিক দাঙ্গা
গ. জাতিগত দাঙ্গা ঘ. স্থানীয় দাঙ্গা
৩। ভারত ও পাকিস্তানের স্বাধীনতার ইতিহাসে সাম্প্রদায়িক দাঙ্গা এক কলঙ্কময় ঘটনা কেন?
i. হিন্দুদের হত্যা
ii. নিরীহ মানুষকে হত্যা
iii. নিরীহ মুসলমানদের হত্যা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪। ‘বাংলার মায়েরা মেয়েরা সকলেই মুক্তিযোদ্ধা’ পোস্টারটির শিল্পী কে?
ক. শিল্পী হাশেম খান
খ. শিল্পী মুর্তজা বশীর
গ. শিল্পী প্রাণেশকুমার মণ্ডল
ঘ. পটুয়া কামরুল হাসান
৫। শিল্পাচার্যের পাশে শেষ দিন পর্যন্ত মিছিলে কে ছিলেন?
ক. বেগম রোকেয়া খ. বেগম সুফিয়া কামাল
গ. শহীদ কবির ঘ. ফরিদা জামান
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়, ঢাকা