বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, চারু ও কারুকলা বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেওয়া হলো নিচের অংশে।
অধ্যায়-২
৬। ‘পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু’—ঢাকায় কে এ ঘোষণা দেন?
ক. জুলফিকার আলী ভুট্টো
খ. জেনারেল ইয়াহিয়া
গ. মহম্মদ আলী জিন্নাহ
ঘ. খাজা নাজিমুদ্দিন
৭। ‘স্বাধীনতা’ পোস্টার বহনকারীদের মধ্যে কে শহিদ হয়েছিলেন?
ক. সুলতানা কামাল খ. সাঈদা কামাল
গ. সামিদা খাতুন ঘ. ফেরদৌসি পিনু
৮। পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের কোন বিষয়টিকে বদল করার চেষ্টা করেছিল?
ক. ভাষা খ. সংস্কৃতি
গ. জাতীয়তাবোধ ঘ. দেশপ্রেম
৯। ঢাকায় চারু ও কারুকলা প্রতিষ্ঠান গড়ার পেছনে যাঁদের অবদান ছিল—
i. শিল্পাচার্য জয়নুল আবেদিন
ii. কামরুল হাসান
iii শফিউদ্দিন আহমেদ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. i ও ii
ঘ. i, ii ও iii
১০। বঙ্গবন্ধুর ছয় দফার লোগো কে তৈরি করেছিলেন?
ক. শিল্পী হাশেম খান
খ. পটুয়া কামরুল হাসান
গ. শিল্পাচার্য জয়নুল আবেদিন
ঘ. শিল্পী মুর্তজা বশীর
১১। স্বৈরাচারী আইয়ুবের পতন ঘটানোর আন্দোলনে ছাত্রদের সঙ্গে কারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিলেন?
ক. শ্রমিক খ. চাকরিজীবী
গ. সাধারণ মানুষ ঘ. চিত্রশিল্পীরা
১২। মহান স্বাধীনতা আন্দোলনে শিল্পীদের হাতের বড় অস্ত্র ছিল কোনটি?
ক. মেশিনগান খ. আগ্নেয়াস্ত্র
গ. তুলি ঘ. হালকা অস্ত্র
১৩। ভাষা আন্দোলনে যেসব শিল্পীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল—
i. শিল্পী কামরুল হাসান
ii. শিল্পী মুর্তজা বশীর
iii. আবদুর রাজ্জাক
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. i ও ii
ঘ. i, ii ও iii
১৪। বঙ্গবন্ধুর ছয় দফার প্রতীকী নকশাযুক্ত বিশেষ সংখ্যা ইত্তেফাক-এ কতবার বের হয়?
ক. ৫ বার খ. ৬ বার
গ. ৪ বার ঘ. ৭ বার
১৫। বঙ্গবন্ধুর ছয় দফার প্রতীকী নকশাযুক্ত বিশেষ সংখ্যা ইত্তেফাক-এ কত সালে প্রথম প্রকাশিত হয়?
ক. ১৯৫৯ সালে খ. ১৯৬৭ সালে
গ. ১৯৬৯ সালে ঘ. ১৯৭১ সালে
১৬। পাকিস্তানি শাসকগোষ্ঠীর বঞ্চনা ও নির্যাতনের প্রদর্শনী জনতার জন্য কোথায় অনুষ্ঠিত হয়?
ক. শিল্পকলা একাডেমি গ্যালারিতে খ. জাদুঘর গ্যালারিতে
গ. গৃহের বাইরে
ঘ. শিশু একাডেমী গ্যালারিতে
১৭। ‘বিদ্রোহী স্বরবর্ণ’ প্রদর্শনীতে বর্ণের সংখ্যা কত ছিল?
ক. ১১টি খ. ১২টি গ. ১৩টি ঘ. ১৬টি
১৮। কত সালে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রথম আলপনা এঁকে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়?
ক. ১৯৫২ সালে খ. ১৯৫৩ সালে
গ. ১৯৫৬ সালে ঘ. ১৯৫৯ সালে
১৯। চিত্রশিল্পীরা আলপনাকে বাঙালির কোন বিশেষ ভূমিকায় চিন্তা করেছিলেন?
i. সামাজিকতার অংশ
ii. সমাজজীবনে স্বাভাবিক সংস্কৃতিচর্চা
iii. বাংলাদেশের অভ্যুদয়ে
গুরুত্বপূর্ণ বিষয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii
গ. i ও ii ঘ. i, ii ও iii
বাকি অংশ ছাপা হবে ২৭ অক্টোবর
সিনিয়র শিক্ষক
বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়, ঢাকা