চারু ও কারুকলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, চারু ও কারুকলা বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেখো নিচের অংশে।

অধ্যায়-২

২০। ১৯৭০ সালের কত তারিখ প্রথম শিল্পকলা একাডেমিতে নবান্নের প্রদর্শনী অনুষ্ঠিত হয়?

        ক. ১২ ফেব্রুয়ারি খ. ২১ ফেব্রুয়ারি

        গ. ২৬ মার্চ ঘ. ১৬ ডিসেম্বর

২১।   শিল্পীরা নবান্নের প্রদর্শনীতে কোন ধরনের ছবি আঁকতেন?

        i. কবিগানের লড়াই ii. পুতুলনাচ

        iii. নতুন ধানের পিঠা-পায়েস খাওয়া

 নিচের কোনটি সঠিক?

        ক. i খ. ii গ. ii ও iii ঘ. i ও iii

২২।   নবান্ন প্রদর্শনীতে শিল্পাচার্যের আঁকা স্ক্রল-এর দৈর্ঘ্য কত ছিল?

        ক. ৬০ ফুট খ. ৬১ ফুট

        গ. ৬৮ ফুট ঘ. ৭২ ফুট

২৩।  শিল্পীরা ‘কালবৈশাখী’ শিরোনামে কোন উপলক্ষে চিত্র প্রদর্শনী করেছিলেন?

        ক. বাংলা নববর্ষ খ. নবান্ন

        গ. স্বাধীনতা দিবস ঘ. বসন্তবরণ

২৪।   ‘মঙ্গল শোভাযাত্রা’ কী?

        ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বাংলা নববর্ষের শোভাযাত্রা

        খ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবান্ন শোভাযাত্রা

        গ. পরিবেশ বাঁচাও শোভাযাত্রা

        ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশের শোভাযাত্রা

২৫।  শিল্পাচার্যের স্ক্রল আঁকার মাধ্যম কী ছিল?

        i. জলরং ii. কালি ও তুলি iii. তেলরং

 নিচের কোনটি সঠিক?

        ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii

২৬।  শিল্পাচার্যের স্ক্রল কিসের ওপর আঁকা হয়েছিল?

        ক. ক্যানভাস খ. হ্যান্ডমেড পেপার

        গ. একটু মোটা কাগজ

        ঘ. মার্কিন কাপড়

২৭।  বঙ্গবন্ধু কত তারিখে অসহযোগ আন্দোলনের ডাক দেন?

        ক. ৩ মার্চ ১৯৭১ খ. ২৬ মার্চ ১৯৭১

        গ. ৭ মার্চ ১৯৭১ ঘ. ২ মার্চ ১৯৭১

২৮।  বঙ্গবন্ধুর ডাকা অসহযোগ আন্দোলন বেগবান কমিটির যুগ্ম আহ্বায়ক

        কে ছিলেন?

        i. শিল্পী হাশেম খান

        ii. শিল্পী কাইয়ুম চৌধুরী

        iii. শিল্পী মুর্তজা বশীর

নিচের কোনটি সঠিক?

        ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii

২৯।   বিপ্লবী চিত্রের মিছিলের ছবিগুলো আঁকতে শিল্পীদের কত দিন লেগেছিল?

        ক. ১০ দিন খ. ১৫ দিন

        গ. ৭ দিন ঘ. ২১ দিন

৩০।  কত তারিখে বিপ্লবী চিত্রের মিছিল বের করা হয়?

        ক. ৭ মার্চ ১৯৭১ খ. ১৭ মার্চ ১৯৭১

        গ. ২৬ মার্চ ১৯৭১ ঘ. ২ মার্চ ১৯৭১

৩১।  বিপ্লবী চিত্রের মিছিলে প্রত্যেক শিল্পীর হাতে কী ছিল?

        ক. তুলি খ. লাঠি

        গ. রংতুলি ঘ. ছবি/চিত্র

৩২।  ১৯৭১ সালের ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণের পর নানা রকম প্রস্তুতির কথা বাঙালিরা প্রকাশ্যে বলতে পারেনি কেন?

        ক. প্রাণের ভয়ে

        খ. মার্শাল ল বহাল থাকায়

        গ. বঙ্গবন্ধুর নির্দেশে

        ঘ. পর্যাপ্ত অস্ত্র না থাকায়

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

উত্তর

চারু ও কারুকলা

অধ্যায়-২

২০. ক ২১. গ ২২. ক ২৩. ক ২৪. ক ২৫. গ ২৬. গ ২৭. ঘ ২৮. ঘ ২৯. ক ৩০. খ ৩১. ঘ ৩২. খ

সিনিয়র শিক্ষক, বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়, ঢাকা