জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা ২০১৬ বাংলাদেশ ও বিশ্বপরিচয় চারু ও কারুকলা কর্ম ও জীবনমুখী শিক্ষা
চারু ও কারুকলা
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, চারু ও কারুকলা বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেখো নিচের অংশে।
অধ্যায়-৩
১। ‘সাঁওতাল দম্পতি’ চিত্রটির শিল্পী কে?
ক. শিল্পাচার্য জয়নুল আবেদিন
খ. শিল্পী যামিনী রায়
গ. শিল্পাচার্য নন্দলাল বসু
ঘ. অবনীন্দ্রনাথ ঠাকুর
২। ছবি আঁকার প্রয়োজনীয় রং নানা বর্ণের মাটি ও গাছগাছালি থেকে তৈরি করতেন কোন শিল্পী?
ক. শিল্পাচার্য নন্দলাল বসু
খ. শিল্পী এস এম সুলতান
গ. শিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ
ঘ. শিল্পী যামিনী রায়
৩। কৃষ্ণলীলা ও কীর্তন ছবিটির শিল্পী কে?
ক. শিল্পাচার্য নন্দলাল বসু
খ. শিল্পী যামিনী রায়
গ. পাবলো পিকাসো
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
৪। কত বছর বয়সে শিল্পী যামিনী রায় পরলোকগমন করেন?
ক. ৮১ বছর খ. ৯৫ বছর
গ. ৩৭ বছর ঘ. ৮৫ বছর
৫। শিল্পী যামিনী রায়ের জন্মস্থান কোথায়?
ক. বাঁকুড়া খ. খড়গপুর
গ. বেলিয়াতোড় ঘ. জোড়াসাঁকো
৬। শিল্পী পাবলো পিকাসো কবে জন্মগ্রহণ করেন?
ক. ২০ অক্টোবর ১৮৮৯
খ. ২৫ অক্টোবর ১৮৮১
গ. ১১ সেপ্টেম্বর ১৮৮১
ঘ. ২৩ অক্টোবর ১৮৭২
৭। মালগা শহরে কোন শিল্পী জন্মগ্রহণ করেন?
ক. শিল্পী পাবলো পিকাসো
খ. শিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ
গ. শিল্পী যামিনী রায়
ঘ. শিল্পাচার্য নন্দলাল বসু
৮। শিল্পী পাবলো পিকাসো প্রথম কত বছর বয়সে ছবি আঁকেন?
ক. ৫ খ. ৬ গ. ৪ ঘ. ৩
৯। পিকাসোর আঁকা ‘গুয়ের্নিকা’ দেখে তোমার কী মনে হয়?
i. ভয়াবহতা ii. কষ্ট iii. হিংস্রতা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। ‘প্রকৃতপক্ষে তাঁর জীবনটাই ছিল এক বিরাট শিল্প’—কার বেলায় উক্তিটি প্রযোজ্য?
ক. ভিনসেন্ট ভ্যান গঘ
খ. পটুয়া কামরুল হাসান
গ. শিল্পী পাবলো পিকাসো
ঘ. শিল্পাচার্য জয়নুল আবেদিন
১১। লিথোগ্রাফে অসাধারণ ছিলেন কোন শিল্পী?
ক. শিল্পী যামিনী রায়
খ. শিল্পী এস এম সুলতান
গ. শিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ
ঘ. শিল্পী পাবলো পিকাসো
১২। কোথায় শিল্পী পাবলো পিকাসোর জীবনের চিরসমাপ্তি ঘটে?
ক. ফ্রান্সে খ. স্পেনে
গ. হল্যান্ডে ঘ. লন্ডনে
১৩। শিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ কোথায় জন্মগ্রহণ করেন?
ক. মালগা শহরে খ. ফ্রান্সে
গ. ইতালিতে
ঘ. হল্যান্ডের ছোট্ট গ্রামে
১৪। কত সালে শিল্পী ভ্যান গঘ জন্মগ্রহণ করেন?
ক. ১৭৫৩ খ. ১৮৫৩
গ. ১৯৫১ ঘ. ১৯৬১
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়, ঢাকা