জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা ২০১৬ বাংলাদেশ ও বিশ্বপরিচয় চারু ও কারুকলা মডেল টেস্ট
চারু ও কারুকলা
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, চারু ও কারুকলা বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেখো নিচের অংশে।
অধ্যায়-৭
১। কাগজ দিয়ে শিল্পকর্ম তৈরি করলে শিক্ষার্থীর কী উপকার হবে?
ক. সৃজনশীলতা বাড়বে
খ. সংসারে সমৃদ্ধি হবে
গ. নতুন শিল্পের বিকাশ ঘটবে
ঘ. আয় বাড়বে
২। ইনভেলপ বা খাম তৈরি করতে কোন ধরনের কাগজ প্রয়োজন?
ক. কার্টিজ পেপার
খ. অফসেট পেপার
গ. হ্যান্ডমেড পেপার
ঘ. পাতলা রঙিন কাগজ
৩। অ্যালবাম তৈরিতে কোন ধরনের কাগজ ব্যবহার করা হয়?
i. ধূসর রঙের কাগজ ii. বক্সবোর্ড
iii. নকশা করা মার্বেল কাগজ
নিচের কোনটি সঠিক?
ক. i. খ. ii. ও ii.
গ. ii. ও iii. ঘ. i. ও iii.
৪। কাঠের কারুকার্যখচিত স্তম্ভের মাধ্যমে আমরা কী পাই?
ক. শৈল্পিক গুণাগুণ
খ. প্রাচীন শিল্পকর্মের নিদর্শন
গ. কাঠের শিল্পকর্মের নিদর্শন
ঘ. কারুশিল্পের নিদর্শন
৫। পুতুল তৈরির জন্য কোন ধরনের কাঠ প্রয়োজন?
ক. শিমুল খ. সেগুন
গ. সুন্দরী ঘ. মেহগনি
৬। পশুপাখি তৈরির জন্য কেমন কাঠ প্রয়োজন?
ক. শক্ত কাঠ খ. খুব নরম কাঠ
গ. যেকোনো কাঠ ঘ. খুব শক্ত কাঠ
৭। প্লাইউড কী?
ক. রাবার-জাতীয় কাঠ খ. হার্ডবোর্ড-বিশেষ গ. প্লাইগাছের কাঠ ঘ. কয়েকটি পাতলা কাঠ দিয়ে একত্রে তৈরি বিশেষ ধরনের কাঠ
৮। কাঠের শিল্পকর্ম তৈরির জন্য উত্তম আঠা কোনটি?
ক. শিরীষ গাম খ. পেলি গাম
গ. সলিউশন গাম ঘ. গদের আঠা
৯। কাঠের শিল্পকর্মে কোন ধরনের রং ব্যবহার করা হয়?
ক. চায়নিজ লেকার খ. এনামেল রং
গ. তেলরং ঘ. অ্যাক্রিলিক রং
১০। ‘ফ্রেট-স্য’ কী?
ক. নকশা কাটার সরু করাতবিশেষ
খ. লোহা কাটার করাতবিশেষ
গ. কাঠ কাটার করাতবিশেষ
ঘ. স মিলের করাত
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়, ঢাকা