* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, চারু ও কারুকলা বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেখো নিচের অংশে।
অধ্যায়-৭
১১। পুতুল তৈরির জন্য কাঠের মাপ কত নিতে হয়?
ক. ৩ সে.মি. পুরু┤৩ সে.মি. চওড়া┤১০ সে.মি. লম্বা
খ. ৪ ┤ ৪ ┤ ১৫ গ. ৩ ┤ ৩ ┤ ১৫ ঘ. ৩ ┤ ৩ ┤ ১২
১২। কুঁদন যন্ত্র কী?
ক. কাঠ সমান করার যন্ত্র খ. কাঠ ছিদ্র করার যন্ত্র
গ. কাঠ কাটার সূক্ষ্ম যন্ত্র ঘ. কাঠে নকশা করার যন্ত্র
১৩। পুতুলে রং করার জন্য কত প্রকার তুলি প্রয়োজন?
ক. ২ রকম খ. ৩ রকম গ. ৪ রকম ঘ. ১ রকম
১৪। তারপিন কেন ব্যবহার করা হয়?
ক. রং ঘন করতে খ. রং পাতলা করতে
গ. রং তাড়াতাড়ি শুকাতে ঘ. রঙের উজ্জ্বলতা বাড়াতে
১৫। ঘোড়া তৈরির জন্য কাঠের কত পুরুত্ব দরকার?
ক. ৩ সে.মি. খ. ২ সে.মি.
গ. ৫ সে.মি. ঘ. ৪ সে.মি.
১৬। ঘোড়ার কেশরের পুরুত্ব কত হবে?
ক. ২ সে.মি. খ. ১ সে.মি.
গ. ২১/২ সে.মি. ঘ. ১/২ সে.মি.
১৭। ঘোড়ার লেজের অংশটির পুরুত্ব কত প্রয়োজন?
ক. ১ সে.মি. খ. ২ সে.মি.
গ. ৫ সে.মি. ঘ. ১.৫ সে.মি.
১৮। নকশা তৈরির জন্য অপ্রয়োজনীয় অংশে যা করতে হবে—
i. সাদা রাখতে হবে ii. কালো রং করতে হবে
iii. ড্রয়িং ছাড়া রাখতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i. খ. ii. গ. i. ও ii. ঘ. ii. ও iii.
১৯। নকশা তৈরিতে কাঠের পুরুত্ব কত প্রয়োজন?
ক. ১ সে.মি. খ. ২ সে.মি.
গ. ১.৫ সে.মি. ঘ. ১/২ সে.মি.
২০। ‘ফ্রেট-স্য’ কাঠের মধ্যে ঢোকানোর জন্য কী করতে হয়?
i. সরু ছিদ্র করতে হয় ii. চিকন করে কেটে নিতে হয়
iii. গোল করে কেটে নিতে হয়
নিচের কোনটি সঠিক?
ক. i. খ. i. ও ii. গ. ii. ও iii. ঘ. i. ও iii.
২১। কখন থেকে মাটির পাত্র তৈরি শুরু হয়েছিল?
ক. মধ্যযুগ থেকে খ. আদিম যুগ থেকে
গ. সভ্যতার আদি যুগ থেকে ঘ. আধুনিক যুগ থেকে
২২। আদিম মানুষদের মাটির পাত্র কেমন ছিল?
i. নকশাযুক্ত ii. আদিম ধরনের iii. নতুন ধরনের
নিচের কোনটি সঠিক?
ক. i. খ. ii. গ. i. ও iii. ঘ. i. ও iii.
২৩। আমাদের দেশের চিনামাটির পাত্র অধিকাংশ ক্ষেত্রে কী দিয়ে তৈরি হয়?
ক. দেশীয় মাটি দিয়ে খ. ভারতীয় মাটি দিয়ে
গ. চীন দেশের মাটি দিয়ে ঘ. মধ্যপ্রাচের মাটি দিয়ে
২৪। কোন পদ্ধতিতে দ্রুত মাটির পাত্র তৈরি হয়?
i. কয়েল পদ্ধতি ii. চাকা ঘুরিয়ে iii. মেশিনের সাহায্যে
নিচের কোনটি সঠিক?
ক. i. খ. ii. গ. i. ও ii. ঘ. ii. ও iii.
২৫। আমাদের দেশ একসময় কোন ধরনের শিল্পের জন্য বিখ্যাত ছিল?
ক. তেলরঙের শিল্পকর্ম খ. জলরঙের শিল্পকর্ম
গ. পোড়ামাটির ফলকচিত্র ঘ. দেয়ালচিত্র
২৬। মাটির পাত্র তৈরির জন্য কোন মাপের ছবি আঁকবে?
ক. পাত্রের মাপের খ. পাত্রের চেয়ে বড়
গ. পাত্রের চেয়ে ছোট
ঘ. পাত্রের সঠিক আকৃতি ও মাপের
২৭। মাটির ফুলদানি তৈরির ক্ষেত্রে তলার উচ্চতা কত?
ক. ২ সে.মি. খ. ১ সে.মি.
গ. ১.৫ সে.মি. ঘ. ১.২৫ সে.মি.
২৮। কয়েল বসানোর আগে কয়েলের নিচ ও তলার কিনারা কী করতে হয়?
ক. সমান করে নিতে হয় খ. বাঁকা করে নিতে হয়
গ. পানি দিয়ে স্যাঁতসেঁতে করে নিতে হয় ঘ. শুকিয়ে নিতে হয়।
২৯। কয়েল বসানোর পর কী দিয়ে মাটি সমান করতে হয়?
ক. হাত দিয়ে খ. ‘মডেলিং টুল’ দিয়ে
গ. ‘হ্যাকস’ ব্লেড দিয়ে ঘ. বাঁশের ছুরি দিয়ে
৩০। মাটির পাত্র তৈরি শেষে কী করতে হয়?
ক. রোদে রেখে দিতে হয় খ. পলিথিনে জড়িয়ে রাখতে হয় গ. খোলা জায়গায় রাখতে হয়
ঘ. ছায়ায় রাখতে হয়।
সিনিয়র শিক্ষক
বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়, ঢাকা
উত্তর
চারু ও কারুকলা
অধ্যায়-৭
১১.গ ১২. খ ১৩. ক ১৪.খ ১৫.খ ১৬.ঘ ১৭.ক ১৮.খ ১৯.ঘ ২০.ক ২১.গ ২২.খ ২৩.ক ২৪.খ ২৫.গ ২৬.ঘ ২৭.খ ২৮.গ ২৯.খ ৩০.খ
মডেল টেস্ট
গতকাল প্রকাশিত ‘কর্ম ও জীবনমুখী শিক্ষা’
(বহুনির্বাচনি) মডেল টেস্টের উত্তর
১. ক ২. খ ৩. ক ৪. ঘ ৫. ঘ ৬. খ ৭. ঘ ৮. খ ৯. ক ১০. গ ১১. খ ১২. ঘ ১৩. ক ১৪. ক ১৫. খ ১৬. ক ১৭. ক ১৮. ঘ ১৯. ক ২০. খ