চারু ও কারুকলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণমান-৫০, সময়-২ ঘণ্টা ৩০ মিনিট

বহুনির্বাচনি অংশ-১৫
১। বখতিয়ার খিলজি কোন বংশের কাছ থেকে বাংলা অঞ্চল ছিনিয়ে নেন?
ক. পাল বংশ খ. গুপ্ত বংশ
গ. সেন বংশ ঘ. শাহ বংশ
২। খননের পর এ পর্যন্ত বাংলাদেশে কয়টি প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া যায়?
ক. ৪টি খ. ৫টি গ. ৬টি ঘ. ৭টি
৩। ফলকচিত্রমণ্ডিত মথুরাপুর দেউল কোথায় অবস্থিত?
ক. ফরিদপুরে খ. রাজশাহীতে
গ. বাগেরহাটে ঘ. মুন্সিগঞ্জে
৪। পাকিস্তানিদের বিরুদ্ধে বাঙালিরা কত বছর সংগ্রাম করেছিল?
ক. ২১ বছর খ. ২৩ বছর
গ. ২৪ বছর ঘ. ২২ বছর
৫। প্রথম কত সালে শহিদ মিনারে আলপনা আঁকা হয়?
ক. ১৯৫২ সালে খ. ১৯৫১ সালে
গ. ১৯৫৩ সালে ঘ. ১৯৫৪ সালে
৬। প্রথম কত সালে বঙ্গবন্ধুর ৬ দফার লোগো পত্রিকায় প্রকাশিত হয়?
ক. ১৯৬৯ সালে খ. ১৯৬৭ সালে
গ. ১৯৭০ সালে ঘ. ১৯৭১ সালে
৭। ‘বাংলার মায়েরা মেয়েরা সকলেই মুক্তিযোদ্ধা’ পোস্টারটির শিল্পী কে?
ক. শিল্পী হাশেম খান
খ. শিল্পী কাইয়ুম চৌধুরী
গ. শিল্পী প্রাণেশ কুমার মণ্ডল
ঘ. শিল্পী কামরুল হাসান
৮। ‘গুয়ের্নিকা’ ছবিটির শিল্পী কে?
ক. শিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ
খ. শিল্পী পাবলো পিকাসো
গ. শিল্পী যামিনী রায়
ঘ. শিল্পাচার্য জয়নুল আবেদিন
৯। ‘ক্ষীরের পুতুল’ কোন ধরনের শিল্পকর্ম
ক. রেখাচিত্র খ. শিশুসাহিত্য
গ. তেলরঙে আঁকা ছবি
ঘ. প্রাচ্যরীতিতে আঁকা ছবি
১০। বিসিকের প্রতিষ্ঠাতা কে?
ক. শিল্পাচার্য জয়নুল আবেদিন
খ. শিল্পী হাশেম খান
গ. শিল্পী কামরুল হাসান
ঘ. শিল্পী এস এম সুলতান
১১। ‘সংগ্রাম’ কোন ধরনের শিল্পকর্ম?
ক. তেলচিত্র
খ. নান্দনিক শিল্প
গ. কারুশিল্প ঘ. লোকশিল্প
১২। রিকশার পেছনে কোন রঙের ছবি
আঁকা হয়?
ক. এনামেল রং খ. তেলরং
গ. জলরং ঘ. প্লাস্টিক রং
১৩। নকশা কেন আঁকা হয়?
ক. সুন্দর দেখাতে
খ. সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে
গ. অনুষ্ঠান ভালো হয় বলে
ঘ. সবাই ভালো বলে
১৪। কুঁদনযন্ত্র কারা ব্যবহার করে?
ক. চিত্রশিল্পীরা খ. ছুতোরেরা
গ. রাজমিস্ত্রিরা ঘ. কুমারেরা
১৫। প্লাইউড কী?
ক. প্লাস্টিক বোর্ডবিশেষ
খ. হার্ডবোর্ডবিশেষ
গ. কয়েকটি পাতলা কাঠ জোড়া লাগানো তক্তাবিশেষ
ঘ. প্লাইগাছের কাঠ।
 উত্তর ছাপা হলো শেষের কলামে নিচে

তত্ত্বীয় অংশ-১০
(যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও ৫┤২ = ১০)
১। বাংলাদেশের প্রাচীন শিল্পকলা হিসেবে অপেক্ষাকৃত নরম উপাদানে তৈরি শিল্পকর্ম পাওয়া যায়নি—ব্যাখ্যা করো।
২। শুধু জীবনযাপনের প্রয়োজনেই—চিত্রশিল্পীরা অবদান রেখেছেন—সুন্দর, রুচিশীল এবং সংস্কৃতিসমৃদ্ধ সমাজ গড়তে—তোমার মতামত ব্যাখ্যা করো।
৩। শিল্পী এস এম সুলতানের জীবনী লেখো।
৪। কাঠের পুতুল তৈরি সম্পর্কে আলোচনা করো।
৫। মাটির কয়েল দিয়ে মসৃণ পাত্র তৈরির কৌশল আলোচনা করো।
অঙ্কনভিত্তিক অংশ-২৫
(চারুকলার অংশ ৮+৭ = ১৫)
৬. নিচের যেকোনো একটি বিষয়ে ছবি এঁকে রং লেপন করো।
ক. শীতকাল
খ. মুক্তিযুদ্ধ
গ. নদীর ঘাট ও নৌকা

(কারুকলার অংশ ৫+৫ = ১০)
৭। নিচের বিষয়গুলো থেকে যেকোনো একটি বিষয় নিয়ে র্৫ র্┤ র্৫র্ মাপের ঘরের মধ্যে নকশা এঁকে জলরং ছাড়া পেনসিলসহ যেকোনো মাধ্যমে সাদা-কালো রং করো।
ক. ত্রিভুজ, চতুর্ভুজ ও বৃত্ত দিয়ে নকশা আঁকো
খ. ফুল, লতাপাতা দিয়ে নকশা আঁকো
গ. মাছ ও পাখি দিয়ে নকশা আঁকো
মডেল টেস্ট
চারু ও কারুকলা (বহুনির্বাচনি) সঠিক উত্তর
১. গ ২. খ ৩. ক ৪. খ ৫. গ ৬. খ ৭. গ ৮. খ ৯. খ ১০. গ ১১. খ ১২. ক ১৩. খ ১৪. খ ১৫. গ
সিনিয়র শিক্ষক
বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়, ঢাকা