চারু ও কারুকলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল টেস্ট ৭
(রচনামূলক + বহুনির্বাচনি অংশ + অঙ্কন)
পূর্ণমান-৫০, সময়-২ ঘণ্টা ৩০ মিনিট

তত্ত্বীয় অংশ (রচনামূলক অংশ): ১০ নম্বর
(যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ৫┤২ = ১০)
১। মহান মুক্তিযুদ্ধে চিত্রশিল্পীদের ভূমিকা সম্পর্কে যা জানো লেখো।
২। শিল্পকলা কী? শিল্পকলা বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করো।
৩। মাটি দিয়ে মসৃণ পাত্র তৈরির কৌশল সম্পর্কে যা জানো লেখো।
৪। শিল্প এস এম সুলতান ও তাঁর শিল্পদর্শন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।
৫। চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠার পটভূমি লেখো।
অঙ্কনভিত্তিক অংশ: ২৫ নম্বর
(চারুকলার অংশ থেকে ১টি এবং কারুকলার অংশ থেকে ১টি আঁকতে হবে। জলরং ছাড়া যে কোনো মাধ্যমে রং করা যাবে।)
(চারুকলা অংশ: ১৫ নম্বর)
১। নিচের বিষয়গুলো থেকে যেকোনো ১টি বিষয়ের ছবি এঁকে রং করো। ৮+৭ = ১৫
ক. নৌকাবাইচের দৃশ্য আঁকো।
খ. শরত্কালের দৃশ্য আঁকো।
গ. মুক্তিযুদ্ধের দৃশ্য আঁকো।
(কারুকলার অংশ: ১০ নম্বর)
১। নিচের বিষয়গুলো থেকে যেকোনো ১টি বিষয় নিয়ে র্৬ র্┤র্৬র্ মাপের ঘরের মধ্যে যেকোনো ১টি নকশা এঁকে সাদা-কালো রং করো।
ক. জ্যামিতিক আকৃতি (বৃত্ত, ত্রিভুজ ও চতুর্ভুজ) ব্যবহার করে নকশা আঁকো।
খ. ফুল, লতা, পাতা দিয়ে একটি নকশা আঁকো।
গ. ফুল, পাখি ও মাছ দিয়ে একটি নকশা আঁকো।
বহুনির্বাচনি অংশ: ১৫ নম্বর
(সঠিক উত্তরের ঘরটিতে বলপয়েন্ট কলম দিয়ে টিক চিহ্ন দাও। উত্তরপত্রে কোনো ধরনের কাটাকাটি বা ঘষামাজা করা যাবে না।)
১। ভৌগোলিক কারণে বাংলাদেশের বেশির ভাগ অঞ্চলের মাটি কেমন
ক. পলি মাটি খ. দোআঁশ মাটি
গ. আঠালো মাটি ঘ. আঠালো দোআঁশ মাটি
২। ফলকচিত্রমণ্ডিত বিখ্যাত ইমারত কোথায় দেখা যায়?
i. ইদ্রাকপুর ii. ফরিদপুরের রাজবাড়ী
iii. জয়ন্তীপুর
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ঘ. i ও iii
৩। সমতট কোন অঞ্চলের নাম ছিল?
ক. বাংলার উত্তর অঞ্চল
খ. বাংলার উত্তর-পশ্চিম অঞ্চল
গ. বাংলার দক্ষিণ-পূর্ব ভাগ অঞ্চল
ঘ. বাংলার দক্ষিণ-পশ্চিম অঞ্চল
৪। শুধু জীবনযাপনের জন্যই নয়—চিত্রশিল্পীরা কাজ করছেন—
i. সুন্দর ও রুচিশীল সমাজ গঠনে
ii. রাজনৈতিক অঙ্গনে
iii. সংস্কৃতি সমৃদ্ধ সমাজ গঠনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i
৫। ভারত ও পাকিস্তানের স্বাধীনতার ইতিহাসে সাম্প্রদায়িক দাঙ্গা এক কলঙ্কময় ঘটনা, কারণ—
i. নিরীহ হিন্দুদের হত্যা ii. নিরীহ মানবসন্তান হত্যা
iii. নিরীহ মুসলমানদের হত্যা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও iii ঘ. iii
৬। বঙ্গবন্ধুর ৬ দফার লোগো কে তৈরি করেছিলেন?
ক. শিল্পাচার্য জয়নুল আবেদিন
খ. পটুয়া কামরুল হাসান
গ. শিল্পী মুর্তজা বশীর ঘ. শিল্পী হাশেম খান
৭। বিদ্রোহী স্বরবর্ণ প্রদর্শনীতে বর্ণের সংখ্যা কত ছিল?
ক. ১২টি খ. ১৫টি গ. ১৩টি ঘ. ২১টি
৮। মহান স্বাধীনতা আন্দোলনে শেষ দিন পর্যন্ত শিল্পচার্যের পাশে মিছিলে অংশগ্রহণ করেছিলেন—
ক. বেগম রোকেয়া খ. কবি বেগম সুফিয়া কামাল
গ. শিল্পী শহিদ কবির ঘ. শিল্পী ফরিদা জামান
৯। তিন কন্যা ও কীর্তন ছবিটির শিল্পী কে?
ক. শিল্পাচার্য নন্দলাল বসু খ. শিল্পী যামিনী রায়
গ. পাবলো পিকাসো ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
১০। কত সালে শিল্পাচার্য দুর্ভিক্ষের ছবি আঁকেন?
ক. ১৯৪৮ খ. ১৯৫০ গ. ১৯৪৩ ঘ. ১৯৪৭
১১। ব্রতচারী আন্দোলনের লক্ষ্য কী ছিল?
ক. সন্নাসীর মতো জীবনযাপন
খ. খাঁটি বাঙালি হিসেবে গড়ে তোলা
গ. শুদ্ধ মানুষ হওয়া ঘ. ভালোভাবে বেঁচে থাকা
১২। মহান স্বাধীনতাযুদ্ধের সময় শিল্পী কামরুল হাসানের আঁকা উল্লেখযোগ্য ছবি কোনটি?
ক. এই জানোয়ারদের হত্যা করতে হবে
খ. গণহত্যার আগে ও পরে গ. বাংলার মায়েরা-মেয়েরা সবাই মুক্তিযোদ্ধা
ঘ. বাংলার রূপ
১৩। হোমোস্যাপিয়েনের অর্থ কী?
ক. আদিম মানুষ
খ. বুদ্ধিমান মানুষ
গ. বোকা প্রকৃতির মানুষ ঘ. দুষ্ট প্রকৃতির মানুষ
১৪। কুদন যন্ত্র কী?
ক. কাঠ সমান করা যন্ত্র
খ. কাঠ ছিদ্রের যন্ত্র
গ. কাঠে নকশা করার যন্ত্র ঘ. কাঠ সরুভাবে কাটার যন্ত্র
১৫। প্রাচীন শিল্পকর্মের মধ্য যে নির্দশন আমরা দেখতে পাই—
i. সুচিশিল্প ii. দারু শিল্প iii. ফলকচিত্র
ক. i ও iii খ. ii
গ. ii ও iii ঘ. iii.
বহুনির্বাচনি অংশের উত্তর ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরের ঘরটিতে বল পয়েন্ট কলম দিয়ে টিক চিহ্ন দাও
১ ক খ গ ঘ
২ ক খ গ ঘ
৩ ক খ গ ঘ
৪ ক খ গ ঘ
৫ ক খ গ ঘ
৬ ক খ গ ঘ
৭ ক খ গ ঘ
৮ ক খ গ ঘ
৯ ক খ গ ঘ
১০ ক খ গ ঘ
১১ ক খ গ ঘ
১২ ক খ গ ঘ
১৩ ক খ গ ঘ
১৪ ক খ গ ঘ
১৫ ক খ গ ঘ