চারু ও কারুকলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ রয়েছে চারু ও কারুকলা বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।

অধ্যায়-১
১। ভৌগোলিক কারণে বাংলাদেশের বেশির ভাগ অঞ্চলের মাটি কেমন?
ক. পলি মাটি খ. দোআঁশ মাটি
গ. বেলে দোআঁশ মাটি
ঘ. আঠালো দোআঁশ
২। দেশের প্রাচীন শিল্পকলার পরিচয় জাদুঘরে কেন পাওয়া যায়?
i. জাদুঘর ঐতিহ্যবাহী শিল্পকর্ম রাখার স্থান
ii. প্রত্নতত্ত্ব সংগ্রহশালা থাকে বলে
iii. চিত্রকলা গ্যালারি থাকে বলে
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ও ii ঘ. i ও iii
৩। অতীতে বাড়িঘরে পাথরের খিলান কেন ব্যবহার করা হতো?
ক. টেকসই হওয়ার জন্য
খ. সুন্দর দেখানোর জন্য
গ. রাজমহল বলে
ঘ. ধনী শ্রেণির বাসস্থান বলে
৪। গুপ্ত বংশের রাজারা কখন থেকে রাজত্ব শুরু করে?
ক. খ্রিষ্টীয় শতক থেকে
খ. খ্রিষ্টীয় চার শতক থেকে
গ. খ্রিষ্টীয় পাঁচ শতক থেকে
ঘ. খ্রিষ্টীয় তিন শতক থেকে
৫। বর্মনরা কখন রাজত্ব শুরু করে?
ক. মৌর্য বংশের পরে
খ. পাল বংশের আগে
গ. পাল বংশের পরে
ঘ. মৌর্য বংশের আগে
৬। সমতট অঞ্চল ছিল কোনটি?
ক. বাংলার উত্তর অঞ্চল
খ. বাংলার উত্তর-পশ্চিম অঞ্চল
গ. বাংলার দক্ষিণ-পূর্ব ভাগ
গ. বাংলার দক্ষিণ-পশ্চিম ভাগ
৭। কত সালে বখতিয়ার খিলজি রাজত্ব শুরু করেন?
ক. ১২০৪ সালে খ ১২০৩ সালে
গ. ১২০৫ সালে ঘ. ১২০৬ সালে
৮। লক্ষ্মণসেনকে পরাজিত করেন—
ক. মহীপাল খ. কুমার দাস গুপ্ত
গ. অশোক ঘ. বখতিয়ার খিলজি।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর
অধ্যায়-৯
১. ক ২. গ ৩. ক ৪. খ ৫. গ ৬. গ ৭. ক ৮. ঘ।
শিক্ষক
বাংলাদেশ ব্যাংক আদর্শ
উচ্চবিদ্যালয়, ঢাকা

জেএসসি মডেল টেস্ট-৭ এর সঠিক উত্তর
চারু ও কারুকলা (বহুনির্বাচনি অংশ)
১. ক ২. ঘ ৩. গ ৪. গ ৫. খ ৬. ঘ ৭. গ ৮. খ ৯. খ ১০. গ ১১. খ ১২. ক ১৩. খ ১৪. খ ১৫. ঘ।