চারু ও কারুকলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ রয়েছে চারু ও কারুকলা বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
অধ্যায়-১
৯। সেন বংশীয় রাজারা কোন অংশের রাজত্ব করেন?
i. গৌড় রাজ্য ii. সমতট
iii. বাংলা অঞ্চলের পূর্বভাগ
ক. i খ. iii ও ii গ. i ও ii ঘ. ii
১০। বখতিয়ার খিলজী কোন বংশীয় রাজা ছিলেন?
ক. মুঘল খ. সুলতান গ. শাহ্ ঘ. তুর্কি
১১। শেষ স্বাধীন নৃপতি পূর্বে বাংলায় রাজত্ব করেন—
ক. সুলতানি আমলের রাজারা খ. মুঘলরা
গ. সেন বংশের রাজারা
ঘ. তুর্কি বংশের রাজারা
১২। বাংলাদেশে খননের পর কয়টি ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে?
ক. ৫টি খ. ৪টি গ. ৩টি ঘ. ২টি
১৩। অপেক্ষাকৃত নরম উপাদানে তৈরি শিল্পকর্ম কেন পাওয়া যায়নি?
ক. মাটিচাপায় ধ্বংস হয়েছে বলে
খ. তখনকার দিনে নরম উপাদানে শিল্পকর্ম তৈরি হতো না
গ. নরম উপাদানের শিল্পকর্ম বেশি দিন থাকে না বলে
ঘ. বাইরের দেশে পাচার হয়ে যেত বলে
১৪। নিচের কোনটি বাংলাদেশের প্রাচীন স্থাপত্বের নিদর্শন?
i. পাথরের ফলকচিত্র ii. স্তম্ভ
iii. ভগ্নদশায় ভবন
ক. ii খ. i গ. i ও ii ঘ. ii ও iii
১৫। প্রাচীন শিল্পকর্মের মধ্যে যেটি পাওয়া গেছে—
ক. তৈলচিত্র খ. ফলকচিত্র
গ. কারুশিল্প ঘ. চিত্রকলা
১৬। শিল্পনৈপুণ্যে ও কারুকাজে সবচেয়ে উল্লেখযোগ্য—
ক. পোড়ামাটির ভগ্নপাত্র
খ. অলংকার গ. কালো পাথরের মূর্তি
ঘ. পাথর ও পোড়ামাটির কিছু দ্রব্য।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর
অধ্যায়-৯
৯. গ ১০. ঘ ১১. খ ১২. গ ১৩. ক ১৪. ঘ ১৫. খ ১৬. গ ।
জাকির হোসেন ফকির, শিক্ষক, বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়, ঢাকা