জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ব্যবসায় উদ্যোগ পাঠ্যবই থেকে অধ্যায়ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হলো। প্রশ্ন: ব্যবসা বা উদ্যোগ পেশার ক্ষেত্রে ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন কে?উত্তর: মালিক নিজেই।প্রশ্ন: প্রত্যেক দেশের জাতীয় অর্থনীতির প্রধান লক্ষ্য কী? উত্তর: উপযুক্ত কর্মসংস্থান।প্রশ্ন: কর্মসংস্থানের চাহিদা অনুযায়ী সুযোগ সৃষ্টি না হওয়ার দরুন কী দেখা দেয়?উত্তর: বেকার সমস্যা।প্রশ্ন: খুচরা দোকানের মালিকের ব্যবসাকে কী বলে?উত্তর: ট্রেডিং ব্যবসা।প্রশ্ন: সরকারিভাবে সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করা প্রতিষ্ঠানকে ক্ষুদ্রশিল্প বলে গণ্য করা হয়?উত্তর: তিন কোটি টাকা।প্রশ্ন: মোট ক্রয়মূল্য বা উৎপাদন খরচ ও বিক্রয়মূল্যের মধ্যে ব্যবধানকে ব্যবসায়ের ভাষায় কী বলা হয়?উত্তর: লাভ বা ক্ষতি।প্রশ্ন: চাকরির প্রতি মানুষের আকর্ষণ এত বেশি কেন?উত্তর: নিরাপত্তা, নিয়মিত আয় প্রবাহ ও পদোন্নতির সুযোগ।প্রশ্ন: আত্মকর্মসংস্থানের জন্য কী প্রযোজন?উত্তর: সংশ্লিষ্ট বিষয়ে নৈপুণ্য ও স্বনির্ভর পেশার মন ও মানসিকতা।প্রশ্ন: আত্মকর্মসংস্থান কী?উত্তর : নিজস্ব অথবা ঋণ করা স্বল্প সম্পদ নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে নূন্যতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে।প্রশ্ন: ক্ষুদ্র ব্যবসায় কাকে বলে?উত্তর: ক্ষুদ্র ব্যবসায় হলো এরূপ প্রকৃতির ব্যবসায়, যেখানে একজন মালিক স্বল্প মূলধন ও শ্রমিক নিয়ে স্থানীয় চাহিদা ও বাজার বিবেচনা করে ব্যবসায় গঠন ও পরিচালনা করেন।প্রশ্ন: কর্মস্থান কাকে বলে?উত্তর: মানুষ তার চিন্তা, জ্ঞান ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে অন্যের প্রতিষ্ঠানে অথবা নিজের চেষ্টায় তার জীবিকা অর্জনের যে ব্যবস্থা করে, তাকে কর্মসংস্থান বলে। অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: বিকল্প পেশা কী কর্মসংস্থানের সহায়ক?উত্তর: বিকল্প পেশা বলতে চাকরির বিকল্প হিসেবে আত্মকর্মসংস্থান ব্যবস্থায় উদ্যোগকে বোঝানো হয়েছে। চাকরি বর্তমানে খুবই অপ্রতুল। তাই কর্মসংস্থানের ব্যাপক চাহিদা পূরণে চাকরি যথেষ্ট নয়। সে ক্ষেত্রে এ বিষয়ের পেশাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ, বিকল্প পেশাগুলো চাকরির সহায়ক হিসেবে বেকারত্ব দূর করছে। প্রশ্ন: ট্রেডিং ব্যবসায় ও উৎপাদনমূলক ব্যবসায়ের মধ্যে অন্যতম পার্থক্য কী?উত্তর: ট্রেডিং ব্যবসায় ও উৎপাদনমূলক ব্যবসায় উভয়ই ব্যবসা। কিন্তু পার্থক্য হচ্ছে, ট্রেডিং ব্যবসায়ে উৎপাদন-প্রক্রিয়া সংযুক্ত নয়। কিন্তু উৎপাদনব্যবস্থা শুরু হয় উৎপাদন দিয়ে।প্রশ্ন: ব্যবসায়ের উল্লেখযোগ্য একটি সামাজিক সুবিধা ব্যাখ্যা করো।উত্তর: ব্যবসায়ের বহুবিধ সামাজিক সুবিধা রয়েছে। এর মধ্যে একটি সুবিধা হচ্ছে সামাজিক সম্মান ও প্রতিপত্তি লাভ। ব্যবসায় সমাজে একটি স্বীকৃত পেশা। ব্যবসায়ে সাফল্য লাভের মাধ্যমে বিত্ত ও প্রতিপত্তি লাভ করা যায়। এতে নিচে আর্থিক সচ্ছলতা অর্জিত হয়। এরই মাধ্যমে সামাজিক মর্যাদাও বৃদ্ধি পায়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল