চিংড়ি অ্যার্থ্রোপোডা পর্বের প্রাণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-৯প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে জীববিজ্ঞান থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর।অধ্যায়-১৫জ্ঞানমূলক প্রশ্ন৩। প্লাইস্টোসিন যুগ কত বছর আগে?উত্তর: বর্তমান থেকে ২৫,০০০ বছর আগে।৪। ম্যানগ্রোভ কী?উত্তর: উপকূলীয় প্রতিকূল পরিবেশের জন্য অভিযোজিত গাছগুলোকে ম্যানগ্রোভ বলে। অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: গঙ্গা-ব্রহ্মপুত্র পদ্মাবাহিত পলিমাটি দিয়ে গঠিত সমভূমির পরিবেশীয় বৈশিষ্ট্য কী কী?উত্তর: এ অঞ্চলে মাটি পলি দিয়ে গঠিত, কাজেই মাটি বেশ উর্বর। বর্ষার সময় এ অঞ্চলের অধিকাংশ এলাকা পানিতে প্লাবিত হয়, ফলে প্রচুর জলজ উদ্ভিদের জন্ম ও বিস্তার ঘটে। বর্ষার শেষে অনেক জলজ উদ্ভিদ পচে জৈব সারে পরিণত হয় এবং মাটিকে উর্বরতর করে।প্রশ্ন: ক্রান্তীয় চিরহরিৎ বন বলতে কী বোঝো?উত্তর: ক্রান্তীয় চিরহরিৎ বনের বড় বড় গাছের পাতা শীতকালে ঝরে যায় না, যেমনটি শালবনে ঘটে। তাই এদের ক্যানোপি বা গাছের শীর্ষ ভাগ সারা বছরই সবুজ দেখা যায়।অধ্যায়-১৬জ্ঞানমূলক প্রশ্ন১। চিংড়ি কোন পর্বের প্রাণী? উত্তর: চিংড়ি অ্যার্থ্রোপোডা পর্বের প্রাণী।২। টাসেল কী? উত্তর: পুং-মঞ্জরিকে বলা হয় টাসেল।৩। কব কী? উত্তর: স্ত্রী-মঞ্জুরিকে বলা হয় কব।৪। বাংলাদেশে কত প্রকার বাঁশ রয়েছে? উত্তর: ১৯ প্রকার।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ভেষজ উদ্ভিদ হিসেবে কালমেঘ কেন গুরুত্বপূর্ণ?উত্তর: কালমেঘ একটি ছোট বীরুৎ-জাতীয় উদ্ভিদ। সম্পূর্ণ গাছ, বিশেষ করে পাতা ভেষজ উদ্দেশ্যে ব্যবহার করা হয়। কালমেঘ পাতার রস এক চামচ পরিমাণে খেতে হয়। ছোট ছেলেমেয়েদের জ্বর, ক্রিমি, অজীর্ণ ও লিভার দোষে এটি একটি ভালো ওষুধ। এ কারণে ভেষজ উদ্ভিদ হিসেবে কালমেঘ গুরুত্বপূর্ণ।