শূন্যস্থান পূরণ অংশ-১৭প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি বিজ্ঞানে নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে- নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থানের ওপর। প্রশ্ন থাকবে ৫টি, প্রতিটিতে ২ করে, মোট ১০ নম্বর। অধ্যায়-১৩ ৭। শরীরের ভেতরে ভাঙা হাড় শনাক্ত করতে — ব্যবহার করা হয়।উত্তর: শরীরের ভেতরে ভাঙা হাড় শনাক্ত করতে এক্স-রে ব্যবহার করা হয়।৮। — অনেক ডায়াবেটিস রোগীর জীবনযাপন সহজ করেছে।উত্তর: ইনসুলিন অনেক ডায়াবেটিস রোগীর জীবনযাপন সহজ করেছে।৯। প্রথম রিমোট কন্ট্রোল তৈরি করেন বিজ্ঞানী —।উত্তর: প্রথম রিমোট কন্ট্রোল তৈরি করেন বিজ্ঞানী নিকোলা টেসলা।১০। পৃথিবীর দেশগুলোকে কাছে নিয়ে এসেছে — প্রযুক্তি।উত্তর: পৃথিবীর দেশগুলোকে কাছে নিয়ে এসেছে যোগাযোগ প্রযুক্তি।১১। চিকিৎসা প্রযুক্তি অনেক — ব্যাধির চিকিৎসার সুযোগ দিয়েছে।উত্তর: চিকিৎসা প্রযুক্তি অনেক দুরারোগ্য ব্যাধির চিকিৎসার সুযোগ দিয়েছে।১২। কৃষি প্রযুক্তি — উৎপাদন বৃদ্ধি করেছে।উত্তর: কৃষি প্রযুক্তি ফসলের উৎপাদন বৃদ্ধি করেছে।১৩। যোগাযোগের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার — কমিয়ে দিয়েছে।উত্তর: যোগাযোগের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার দূরত্বকে কমিয়ে দিয়েছে।১৪। জটিল অস্ত্রোপচারে — ব্যবহার করা হয়।উত্তর: জটিল অস্ত্রোপচারে লেজার রশ্মি ব্যবহার করা হয়।১৫। লেজার রশ্মি ব্যবহার করে — ছাড়াই জটিল অস্ত্রোপচার করা হচ্ছে।উত্তর: লেজার রশ্মি ব্যবহার করে রক্তপাত ছাড়াই জটিল অস্ত্রোপচার করা হচ্ছে।১৬। রোবট হচ্ছে —চালিত যন্ত্র।উত্তর: রোবট হচ্ছে কম্পিউটার চালিত যন্ত্র।১৭। যেসব কাজ মানুষের জন্য বিপজ্জনক, সেসব কাজে মানুষের পরিবর্তে ব্যবহূত হচ্ছে —।উত্তর: যেসব কাজ মানুষের জন্য বিপজ্জনক, সেসব কাজে মানুষের পরিবর্তে ব্যবহূত হচ্ছে রোবট।১৮। রোবট মানুষের পরিবর্তে অনেক — কাজও করছে।উত্তর: রোবট মানুষের পরিবর্তে অনেক সূক্ষ্ম কাজও করছে।১৯। স্বয়ংক্রিয় দরজা আপনা-আপনি খুলে যায়, তাই এর নাম —।উত্তর: স্বয়ংক্রিয় দরজা আপনা-আপনি খুলে যায়, তাই এর নাম স্বয়ংক্রিয় দরজা।২০। প্রথম স্বয়ংক্রিয় দরজা তৈরি করেন আলেকজান্দ্রিয়ার —।উত্তর: প্রথম স্বয়ংক্রিয় দরজা তৈরি করেন আলেকজান্দ্রিয়ার হেরন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল