চিত্র দেবে উত্তরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী, বিজ্ঞান বিষয়ে দুই ধরনের প্রশ্ন থাকে। বহুনির্বাচনি অংশে ৪০ এবং সৃজনশীল অংশে ৬০ নম্বর থাকবে। বহুনির্বাচনি অংশে ভালো নম্বরের জন্য পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায়ের সংশ্লিষ্ট বিষয়বস্তুর সংজ্ঞা, বৈশিষ্ট্য, চিত্রের বিভিন্ন অংশ, উদাহরণ ভালোভাবে পড়বে। সৃজনশীল অংশে ছয়টি প্রশ্ন থেকে চারটি প্রশ্নের উত্তর করতে হবে। এ ক্ষেত্রে কোনো বিভাগ থাকে না। বিজ্ঞানে উত্তর দেওয়ার সময় চিত্র আঁকার প্রয়োজন হয়। কিন্তু অনেকেই চিত্র ছাড়াই না বুঝে মুখস্থ করার চেষ্টা করে। চিত্রের সঙ্গে মিলিয়ে পুরো বিষয়টি বুঝে পড়লে তা সহজেই হূদয়াঙ্গম হয়। কাজেই এ বিষয়টি লক্ষ রাখতে হবে। আর সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে বুঝে পড়ার বিকল্প নেই। সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রথমে উদ্দীপকগুলো ভালোভাবে পড়তে হবে এবং প্রশ্নগুলো বোঝার চেষ্টা করতে হবে।

যে উদ্দীপকটির সব প্রশ্নের উত্তর ভালোভাবে লিখতে পারবে, সেটির আগে উত্তর করবে।
প্রশ্নের উত্তর-সংশ্লিষ্ট চিত্র সঠিকভাবে আঁকা গুরুত্বপূর্ণ। কাজেই এখন থেকেই চিত্র আঁকার অভ্যাস করতে হবে।

প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা