চিরকুট
ইনফরমেটিকস অলিম্পিয়াড অনুষ্ঠিত
৩১ অক্টোবর দেশের পাঁচটি বিভাগে ইনফরমেটিকস অলিম্পিয়াডের বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা আয়োজন করা হয়।
নো ইমপ্যাক্ট উইক উদ্যাপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (আইডিএমভিএস) নো ইমপ্যাক্ট সপ্তাহ উদ্যাপন করেছে ৩১ অক্টোবর। শিক্ষার্থীদের কার্বন নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা নিয়ে সচেতনতা তৈরির জন্য এই আয়োজন।
ভয়েস অব বিজনেস প্রকাশিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ে প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের ম্যাগাজিন ভয়েস অব বিজনেস-এর ষষ্ঠ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয় ২৭ অক্টোবর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, চলচ্চিত্রকার ক্যাথেরিন মাসুদ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গ্রিন বিশ্ববিদ্যালয়ে ওয়ার্কশপ
২৫ অক্টোবর গ্রিন বিশ্ববিদ্যালয়ে সাউন্ডস অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ নামে এক ওয়ার্কশপ আয়োজন করে গ্রিন ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ সেন্টার।
ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে সেমিনার
২৬ অক্টোবর ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা বিষয়ে এক সেমিনার আয়োজন করা হয়। নেপালের একমাত্র বিলিয়নিয়ার বিনোদ চৌধুরী সেমিনারে বক্তব্য দেন।