চীন সরকারের বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন সরকার প্রদত্ত চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ প্রোগ্রাম ২০১০-২০১১-এর আওতায় আন্ডারগ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এবং Students engaged in further studies-এর জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।প্রার্থীদের যে শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা থাকতে হবে: (ক) আন্ডারগ্র্যাজুয়েট বৃত্তির জন্য প্রার্থীদের এইচএসসিতে জিপিএ-৪ গ্রেডধারী ও ২৫ বছরের কম বয়সী হতে হবে। (খ) মাস্টার্স (পোস্ট গ্র্যাজুয়েট) বৃত্তির জন্য প্রার্থীদের প্রথম শ্রেণীর ব্যাচেলর ডিগ্রিধারী ও বয়স ৩৫ বছরের কম হতে হবে। (গ) ডক্টরেট (পোস্ট গ্র্যাজুয়েট) বৃত্তির জন্য প্রার্থীদের প্রথম শ্রেণীর মাস্টার ডিগ্রিধারী ও বয়স ৪০ বছরের কম হতে হবে।প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে বিষয় ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করতে পরামর্শ দেওয়া হয়েছে।যে ডকুমেন্টগুলো দাখিল করতে হবে: (ক) ডাউনলোড করা (ওয়েবসাইট থেকে সংগৃহীত) আবেদন ফরম (এক কপি অরিজিনাল, এক কপি ডুপ্লিকেট)। (খ) Foreigner Physical Examination Form (ওয়েবসাইট থেকে ডাউনলোড করা)। (গ) সব সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্টের নোটারাইজড ফটোকপি (ইংরেজিতে অনুবাদ করা)। (ঘ) বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ও চাকরিজীবীদের অধ্যয়ন ও চাকরির সার্টিফিকেট। (ঙ) মাস্টার্স ও ডক্টরাল বৃত্তি প্রার্থীদের দুটি Recommendation letter ও ভর্তি হতে ইচ্ছুক চীনের বিশ্ববিদ্যালয় থেকে অ্যাডমিশন নোটিশ অথবা ভর্তির আমন্ত্রণপত্র। (চ) রিসার্চ প্ল্যান/স্টাডি প্ল্যান {(পোস্ট গ্রাজুয়েটদের জন্য ৫০০ শব্দের বেশি এবং আন্ডারগ্রাজুয়েটদের জন্য ২০০ শব্দের বেশি) (অবশ্যই ইংরেজিতে)} (ছ) প্রত্যেক প্রার্থীকে সাদা কাগজে নিম্নলিখিত ছক পূরণ করতে হবে: পরীক্ষার নাম, শিক্ষাপ্রতিষ্ঠান, পাসের বছর, অর্জিত গ্রেড, (বা ক্লাস/ বিভাগ) প্রাপ্ত নম্বর।আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইট ঠিকানা http:www.csc.edu.cn থেকে আবেদন ফরম, Foreigner Physical Examination Form ও অন্যান্য তথ্য সংগ্রহ করতে হবে। আগামী ৭ মার্চের মধ্যে নিচের স্বাক্ষরকারীর কাছে আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে দাখিল করতে হবে। ঠিকানা: মো. আবদুল্লাহ আল মামুন, উপসচিব, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা।