চীন সরকারের বৃত্তি
চীন সরকার ২০১১-১২ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘চীন সরকারের বৃত্তি ২০১১-২০১২’ প্রদানের ঘোষণা দিয়েছে। আন্ডার গ্র্যাজুয়েশন, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে এই বৃত্তি দেওয়া হবে।যেসব শিক্ষার্থী আন্ডার গ্র্যাজুয়েশন পর্যায়ে বৃত্তি গ্রহণ করতে চান, তাঁদের এইচএসসিতে জিপিএ ৪ পেয়ে পাস করতে হবে। এ ক্ষেত্রে তাঁদের বয়স ২৫ বছরের কম হতে হবে। আর মাস্টার্স (পোস্ট গ্র্যাজুয়েশন) পর্যায়ে বৃত্তি পেতে হলে প্রথম শ্রেণীর ব্যাচেলর ডিগ্রিধারী থাকতে হবে। বয়স হতে হরেব ৩৫ বছরের কম। আর ডক্টরেট (পোস্ট গ্র্যাজুয়েট) পর্যায়ে বৃত্তি পেতে হলে শিক্ষার্থীদের প্রথম শ্রেণীর মাস্টার্স ডিগ্রিধারী এবং বয়স ৪০ বছরের কম হতে হবে।বৃত্তি প্রার্থীরা http://laihua.csc.edu.cn/inscholarship/jsp/student/StudentLogin.jsp অথবা ওয়েবসাইট (www.laihua.csc.edu.cn) থেকে বিষয়, শিক্ষাপ্রতিষ্ঠান, আবেদন ফরমসহ প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করতে হবে।আবেদনকারীরা ডাউনলোডকৃত মূল আবেদনপত্র এবং সঙ্গে এক কপি অনুলিপি, "Foreigner Physical Examination Form" (ওয়েবসাইট থেকে নিতে হবে), সব নম্বরপত্র ও সনদের নোটারি করা ফটোকপি (ইংরেজিতে) জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত এবং চাকরিজীবী প্রার্থদের অধ্যয়ন এবং চাকরির সনদ জমা দিতে হবে। মাস্টার্স এবং ডক্টরাল পর্যায়ের বৃত্তি প্রার্থীদের দুটি রিকমন্ডেশন লেটার এবং চীনের যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান, সেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি নোটিশ অথবা ইনভাইটেশন কার্ড আবেদনের সঙ্গে দিতে হবে। পোস্ট গ্র্যাজুয়েশসনদের ক্ষেত্রে ৫০০ শব্দের এবং আন্ডার গ্র্যাজুয়েশসনদের ক্ষেত্রে ২০০ শব্দের রিসার্চ বা স্টাডি প্ল্যান জমা দিতে হবে। আবেদনকারী প্রার্থীরা সাদা কাগজে একটি টেবিলে পরীক্ষার নাম, শিক্ষাপ্রতিষ্ঠান ও পাসের বছর, প্রাপ্ত গ্রেড, জিপিএ ও নম্বর উল্লেখ করতে হবে।আবেদনপত্র আগামী ৬ মার্চ ২০১১ তারিখের মধ্যে ‘উপসচিব, কক্ষ নম্বর: ১৭০৬ (শাখা-১৯), শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। ফোন: ৭১৬৫০৩২।