চুম্বকের উপমেরুকে অনুবন্ধী মেরুও বলা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-১০প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে পদার্থবিজ্ঞান থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর।অধ্যায়-২০জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: আপেক্ষিক রোধের সংজ্ঞা দাও।উত্তর: নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্যের ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো পরিবাহকের রোধকে ওই তাপমাত্রার পরিবাহকের উপাদানের আপেক্ষিক রোধ বলে।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: তড়িচ্চালক শক্তি বলতে কী বোঝ?উত্তর: এক কুলম্ব আধানকে কোষ সমেত কোনো বর্তনীর এক বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে ওই বিন্দুতে আনতে যে কাজ সম্পন্ন হয় অর্থাৎ কোনো তড়িৎকোষ বা ব্যাটারি যে তড়িৎ শক্তি সরবরাহ করে, তাকে ওই কোষের বা তড়িৎ উৎসের তড়িচ্চালক শক্তি বলে।প্রশ্ন: তামার তারের আপেক্ষিক রোধ 4.210-8m বলতে কী বোঝ?উত্তর: তামার তারের আপেক্ষিক রোধ 4.210-8m বলতে বোঝায় Oহ্নC তাপমাত্রায় 1m দৈর্ঘ্য এবং 1m2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তামার তারের রোধের মান 4.210-8প্রশ্ন: 220V - 60W-এর অর্থ কী?উত্তর: কোনো বাল্বের গায়ে 220V ও 60W লেখা থাকলে বোঝা যায় 220V বিভব পার্থক্যে সংযুক্ত করলে বাল্বটি সবচেয়ে বেশি আলো বিকিরণ করবে এবং প্রতি সেকেন্ডে 60 Joule হারে বৈদ্যুতিক শক্তি আলো ও তাপশক্তিতে রূপান্তরিত হবে।অধ্যায়-২১জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: উপমেরু কাকে বলে?উত্তর: ভুল বা অনিয়মিত পদ্ধতিতে চুম্বকনের সময় চৌম্বক পদার্থের দুই প্রান্তে সমমেরু এবং মাঝখানে বিপরীত মেরু সৃষ্টি হতে দেখা যায়। চুম্বকের দুই প্রান্ত ব্যতীত অন্যত্র সৃষ্ট এই অনিয়মিত মেরুকে উপমেরু বলা হয়। একে অনুবন্ধী মেরুও বলা হয়।প্রশ্ন: কুরি বিন্দু কী?উত্তর: কোনো একটি চুম্বককে উত্তপ্ত করতে থাকলে এর চুম্বকত্ব ক্রমশ হ্রাস পায় এবং একটি নির্দিষ্ট তাপমাত্রায় তার চুম্বকত্ব সম্পূর্ণরূপে বিলুপ্ত হয় বা লোপ পায়, এই তাপমাত্রাকে ওই চুম্বকের উপাদানের কুরি বিন্দু বলে।অনুধাবনমূলকপ্রশ্ন: চৌম্বক তীব্রতা বলতে কী বোঝ?উত্তর: চৌম্বক ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক শক্তিসম্পন্ন বিচ্ছিন্ন উত্তর মেরু স্থাপন করলে এই মেরু যে বল অনুভব করে তাকে উক্ত চৌম্বক ক্ষেত্রের জন্য ওই বিন্দুর চৌম্বক তীব্রতা বলে। চৌম্বক তীব্রতা একটি ভেক্টর রাশি। চৌম্বক ক্ষেত্রের কোনো বিন্দুতে বলরেখার সঙ্গে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক তথা চৌম্বক তীব্রতার দিক এবং বলরেখার সঙ্গে লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্যদিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা চৌম্বক ক্ষেত্রের তীব্রতার মান নির্দেশ করে।প্রশ্ন: ফেরোচৌম্বক পদার্থ বলতে কী বোঝ?উত্তর: কিছু কিছু পদার্থে চৌম্বক দ্বিপোলগুলো স্বতন্ত্রভাবে বিন্যস্ত না হয়ে দল বেঁধে একই অভিমুখে বিন্যস্ত হয়ে এক একটা চৌম্বক ডোমেইন গঠন করে। প্রত্যেকটি ডোমেইন স্বতঃস্ফূর্তভাবে একটি স্বতন্ত্র চুম্বকের মতো আচরণ করে। অসংখ্য চৌম্বক ডোমেইন নিয়ে গঠিত এসব পদার্থকে ফেরোচৌম্বক পদার্থ বলে। ডেমোইনগুলো বিভিন্ন দিকে মুখ করে থাকে বলে ফেরোচৌম্বক পদার্থকে সাধারণভাবে অচুম্বকিত মনে হয়। বহিঃচৌম্বক ক্ষেত্রের প্রভাবে ফেরোচৌম্বক পদার্থ সম্পূর্ণ চুম্বকত্ব প্রদর্শন করে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল