চুড়ান্ত মডেল টেস্ট-২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশপরিচিতি বিজ্ঞানসময়: ২ ঘণ্টা \ পূর্ণমান: ১০০১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ। ১১০=১০(ক) কোনটি সপুষ্পক উদ্ভিদ? মস/ছত্রাক/ফার্ন/ পাইনাস(খ) মলা ও ঢেলা মাছে কোন ভিটামিন থাকে? ভিটামিন ‘এ’/ ভিটামিন ‘বি’/ ভিটামিন ‘সি’/ভিটামিন ‘ডি’(গ) পতঙ্গের বৈশিষ্ট্য কোনটি? তিন জোড়া পা ও দুই জোড়া ডানা আছে/উড়তে পারে না/ দুই জোড়া পা ও দুই জোড়া ডানা আছে/ মেরুদণ্ড নেই(ঘ) কোন ধরনের ভিটামিন দাঁত ও হাড়ের জন্য প্রয়োজনীয়?ভিটামিন ‘এ’/ভিটামিন ‘বি’/ভিটামিন ‘সি’/ভিটামিন ‘ডি’(ঙ) সাধারণ অবস্থায় বায়ুর চাপকে বলা হয়-বায়ুমণ্ডল/বায়ু চাপ/বায়ু প্রবাহ/অ্যাটমোসফিয়ার(চ) ভোল্টার বিদ্যুৎ কোষ উৎপাদনের কী কী ধাতব পাত ব্যবহার করা হয়?তামা ও দস্তা/দস্তা ও লোহা/তামা ও লোহা, দস্তা ও পিতল(ছ) বায়ু এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয় কেন?এটা বায়ুর ধর্ম/আশপাশের বায়ু চাপ দেয় বলে/তাপের তারতম্যের কারণে/বায়ু পদার্থ বলে(জ) বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপের কী পরিবর্তন হয়?কমে যায়/বেড়ে যায়/ স্থির থাকে/ কখনো বাড়ে কখনো কমে(ঝ) জাহাজের নাবিকেরা রাতের বেলায় কোনটির সাহায্যে দিক ঠিক করে চলাফেরা করে?ধ্রুবতারা/সন্ধ্যাতারা/উপগ্রহ/ উল্কা(ঞ) জটিল অস্ত্রোপচারে কী রশ্মি ব্যবহূত হয়?গামা রশ্মি/ আল্ট্রাভায়োলেট রশ্মি/ লেজার রশ্মি/আলফা রশ্মি২। নিচের বাক্যগুলোতে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো? ২৫=১০(ক) নগ্নবীজী উদ্ভিদে থাকে না। (খ) যক্ষা প্রতিষেধক টিকার নাম হলো ।(গ) প্রকৃতিতে টি মৌলিক পদার্থের অস্তিত্ব পাওয়া যায়।(ঘ) বিশাল আকৃতির কম্পিউটারকে বলে কম্পিউটার।(ঙ) ফসলের বীজ বোনার নতুন প্রযুক্তির নাম ।৩। নিচের বাক্যগুলো উত্তরপত্রে লিখে শুদ্ধ বাক্যটির ডান পাশে ‘শুদ্ধ’ এবং অশুদ্ধ বাক্যটির ডান পাশে ‘অশুদ্ধ’ লিখ: ২৫=১০(ক) ফার্ন বহুকোষী ভ্রণ সৃষ্টি করে না। (খ) আমলকীতে প্রচুর পরিমাণ ভিটামিন ‘সি’ পাওয়া যায়।(গ) প্রতিটি চিনির অণুতে ১২টি কার্বন পরমাণু, ২২টি হাইড্রোজেন পরমাণু এবং ১১টি অক্সিজেন পরমাণু থাকে।(ঘ) যেখানে বনভূমি বেশি সেখানে বৃষ্টিপাত বেশি হয়।(ঙ) এক্স-রে ব্যবহার করা হয় হূদরোগ নির্ণয়ে।৪। বাঁ পাশের সঙ্গে ডান পাশের বাক্যাংশের মিল করো ২৪=৮৫। সংক্ষিপ্ত উত্তর দাও (যেকোনো ১০টি) ৩১০=৩০(ক) অণু কী? একটি পানির অণু ও একটি অ্যামোনিয়া অণুর চিত্র আঁক।(খ) কী কী কারণে মানুষ প্রাণী জগতের শ্রেষ্ঠ জীব হিসেবে বিবেচিত হয়?(গ) বস্তুর ভর ও বস্তুর ওজন বলতে কী বোঝায়?(ঘ) সুষম খাদ্য কাকে বলে? টাইফয়েড রোগ কীভাবে ছড়ায়?(ঙ) বায়ুচাপ কী? বায়ুচাপ বাড়া বা কমার কারণ লেখ।(চ) বায়ুবাহিত রোগ কাকে বলে? বায়ু কেন একটি পদার্থ?(ছ) অভিযোজন কাকে বলে? কোনো প্রাণী পানিতে অভিযোজিত হওয়ার কারণ কী?(জ) মানুষ কীভাবে গোলকৃমি দ্বারা আক্রান্ত হয়?(ঝ) চোখের তিনটি রোগের নাম লেখ। রাতকানা রোগ কেন হয়?(ঞ) তিনটি ক্ষতিকর পতঙ্গের নাম লেখ। এগুলো আমাদের কী ক্ষতি করে?(ট) গাছপালা ও বনভূমি কমে গেলে কী হয়, লেখ।(ঠ) বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ এবং রেডিও তরঙ্গের মধ্যে পার্থক্য কী?৬। যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও ৮৪=৩২(ক) ভিটামিন কী? কোন ভিটামিনের অভাবে কী রোগ হয় তার একটি তালিকা তৈরি করো।(খ) আলো কী? আলো যে সরলরেখায় চলে তা পরীক্ষার মাধ্যমে বর্ণনা করো।(গ) মানুষের জীবনে প্রযুক্তির প্রভাব বর্ণনা করো।(ঘ) পরিবেশ দূষণ কী? পরিবেশ সংরক্ষণে আমাদের কী কী করা উচিত?(ঙ) কম্পিউটার কী? কম্পিউটার কী কী অংশ নিয়ে গঠিত? কোন অংশের কী কাজ?(চ) বর্তমান পৃথিবীতে তথ্য যোগাযোগ এত প্রয়োজনীয় কেন?মডেল টেস্টটি তৈরি করেছেন: পংকজ কুমার সরকারশিক্ষক, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা।