চুয়েটে ভর্তি শুরু ৭ ডিসেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের লেভেল-১-এ ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মেধাতালিকা থেকে আগামী ৭ ডিসেম্বর স্থাপত্য বিভাগ এবং ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোতে ভর্তি শুরু হবে। আসন খালি থাকা সাপেক্ষ প্রথম অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে ১১ ডিসেম্বর, দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা ১৯ ডিসেম্বর, তৃতীয় অপেক্ষমাণ তালিকা ২৭ ডিসেম্বর এবং চতুর্থ অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে ১০ জানুয়ারি ২০১১।বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমাণ তালিকা থেকে মেধাক্রমের পর্যায়ক্রমে ওরিয়েন্টেশনের দিন পর্যন্ত ভর্তিপ্রক্রিয়া চলবে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইট (www.cuet.ac.bd) থেকে জানা যাবে। শিক্ষার্থীদের ক্লাস শুরু ও ওরিয়েন্টেশনের তারিখ পরে জানানো হবে।