বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট; পূর্ণমান: ১০০
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১ ৫০ = ৫০
১. বাংলাদেশে উত্পাদিত কোনো পণ্য বিদেশে পাঠিয়ে যে অর্থ আয় হয় তাকে কী বলা হয়?
ক. টাকা খ. রিয়াল
গ. ডলার ঘ. বৈদেশিক মুদ্রা
২. বাংলাদেশের সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে জড়িত—
ক. বস্ত্রশিল্প খ. পাটশিল্প
গ. মৃিশল্প ঘ. কুটিরশিল্প
৩. কোনো এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। এর কারণ কী?
ক. বন্যা খ. খরা গ. ভূমিকম্প ঘ. অতিবৃষ্টি
৪. নিপুণের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর ভাষণে বললেন, ‘আমি আশা করি এ দেশের শিশুরা সুন্দরভাবে বড় হবে।’ শিশুরা সুন্দরভাবে বড় হলে কার মঙ্গল হবে?
ক. প্রধান অতিথির
খ. পরিবার, সমাজ ও দেশের
গ. শিক্ষাপ্রতিষ্ঠানের ঘ. পরিবারের
৫. শাওন জেনেছে ওদের এলাকায় একটি ‘ওভারব্রিজ’ তৈরি হবে। এই ‘ওভারব্রিজ’ কোন কাজে ব্যবহার করা হবে?
ক. খেয়া পারাপারে খ. উঁচু দালানে ওঠার জন্য
গ. রাস্তা পারাপারের জন্য
ঘ. নদীর ওপারে যাওয়ার জন্য
৬। আবীর তার শ্রেণির অধিকাংশ শিক্ষার্থীর সমর্থনে শ্রেণিনেতা নির্বাচিত হয়েছে। অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে সমাজে কী প্রতিষ্ঠিত হয়?
ক. দায়িত্ব ও কর্তব্য খ. শান্তি
গ. অশান্তি ঘ. নিয়মকানুন
৭। প্রতিবছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। কী উদ্দেশে এই দিবসটি পালন করা হয়?
ক. নারীর অর্থনৈতিক নির্ভরশীলতা বৃদ্ধির জন্য
খ. নারীশিক্ষা প্রসারের জন্য
গ. সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য
ঘ. যৌতুকের জন্য
৮। ওঁরাওদের প্রধান ধর্মীয় উত্সব ‘ফাগুয়া’ বাংলা কোন মাসে পালন করা হয়?
ক. বৈশাখ খ. আষাঢ় গ. শ্রাবণ ঘ. ফাল্গুন
৯। সাফ গেমস অনুষ্ঠিত হয় সার্কভুক্ত দেশগুলোর খেলোয়াড়দের অংশগ্রহণে। এর ফলে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কী সৃষ্টি হয়?
ক. বৈষম্য খ. বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
গ. অর্থনৈতিক উন্নয়ন ঘ. নির্ভরশীলতা
১০। বাংলাদেশে ওঁরাওদের কয়টি দল রয়েছে?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
১১। কত সাল থেকে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে?
ক. ১৯১৩ খ. ১৯১০ গ. ১৯০৭ ঘ. ১৯০৪
১২। বিদ্যালয়ে যাওয়ার পথে তুমি দেখলে তোমার কয়েকজন সহপাঠী রাস্তার পাশে ডোবায় থাকা ব্যাঙগুলোকে ঢিল ছুড়ে আহত করছে। তুমি কী করবে?
ক. আরও বেশি করে ঢিল ছুড়তে বলব
খ. ঢিল ছুড়তে বারণ করব
গ. আমিও এই কাজে অংশ নেব
ঘ. পাশ কাটিয়ে চলে যাব
১৩। মাঠে খেলতে যাওয়ার সময় তুমি দেখলে এলাকার লোকজন ভাঙা রাস্তা মেরামত করছে। এ ক্ষেত্রে তুমি কী করবে?
ক. রাস্তা মেরামতের কাজ দেখব
খ. অন্য রাস্তা দিয়ে খেলতে যাব
গ. রাস্তা মেরামতের কাজে সাহায্য করব
ঘ. মেরামতে সাহায্য করার জন্য অন্যকে ডেকে আনব
১৪। তোমার বিদ্যালয় একটি মহাসড়কের পাশে। ছুটির পর তুমি এবং তোমার বন্ধুরা কীভাবে রাস্তা পার হবে?
ক. একা একা দৌড়ে খ. সবাই একসঙ্গে হেঁটে গ. সবাই একযোগে দৌড়ে
ঘ. সবাই ডানে ও বাঁয়ে তাকিয়ে সাবধানে
১৫। শিশুশ্রম বন্ধ হলে কী উপকার হবে?
ক. শিশু পাচার বন্ধ হবে
খ. দেশের আয় বৃদ্ধি পাবে
গ. শিশুদের অধিকার রক্ষা হবে
ঘ. কলকারখানায় উত্পাদন বাড়বে
১৬। ভাত বাংলাদেশের প্রধান খাদ্য। এ ছাড়া কোন খাবারটি এ দেশে ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে?
ক. চালের পিঠা খ. গমের তৈরি খাদ্য
গ. আলুর তৈরি খাদ্য ঘ. ভুট্টার তৈরি খাদ্য
১৭। মুক্তিযুদ্ধের সময় লাখ লাখ বাঙালি স্বেচ্ছায় জীবন দান করেছিলেন কেন?
ক. গৌরব ও বীরত্ব প্রকাশ করতে
খ. বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য
গ. রাজাকারদের অত্যাচার থেকে বাঁচতে
ঘ. হানাদার বাহিনীর প্রতি ঘৃণা প্রকাশ করতে
১৮। সাধারণত বাড়িতে ঘর গোছানো, ছোট ভাইবোনদের দেখাশোনা করা, মাকে রান্নার কাজে সাহায্য করা—এগুলো কে করে?
ক. ছেলেশিশু খ. মেয়েশিশু
গ. ছেলে ও মেয়েশিশু উভয়েই ঘ. বড় যারা
১৯। সরকারের স্বাস্থ্যকর্মী এসে তোমাদের বাড়ির নলকূপে লাল রং করে দিয়েছেন। তারপরও বাড়ির লোকজন ওই নলকূপের পানি পান করছে। তুমি তাদের কী পরামর্শ দেবে?
ক. অল্প পরিমাণ পানি পান করতে বলব
খ. কেবল গবাদিপশুকে পানি পান করাতে বলব
গ. এই পানি পান করতে নিষেধ করব
ঘ. ইচ্ছেমতো পানি পান করতে বলব
২০। জাতিসংঘ প্রতিষ্ঠার প্রধান লক্ষ্য কী?
ক. বিশ্ব শান্তি প্রতিষ্ঠা খ. শিশুদের উন্নয়ন
গ. অর্থনৈতিক উন্নয়ন
ঘ. ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন
২১। একটি দেশের উন্নয়নের মূলে কী রয়েছে?
ক. সরকার খ. পরিবেশ
গ. মানুষ ঘ. ভৌগোলিক অবস্থা
২২। গণতন্ত্রে কোনটি গ্রহণযোগ্য নয়?
ক. জোর করে মত চাপিয়ে দেওয়া
খ. পরমতসহিষ্ণুতা
গ. সহনশীলতা ঘ. শান্তি ও সম্প্রীতি
২৩। দেশের উন্নয়নে কী ধরনের নাগরিক প্রয়োজন?
ক. শিক্ষিত খ. নিরক্ষর
গ. ব্যবসায়ী ঘ. রাজনৈতিক নেতা
২৪। মানবাধিকার বাস্তবায়নের দায়িত্ব কার?
ক. পরিবার ও রাষ্ট্র খ. পরিবার ও সমাজ
গ. রাষ্ট্র ও সমাজ ঘ. পরিবার, সমাজ ও রাষ্ট্র
২৫। ‘ক্লারা জেটকিন’ কে?
ক. ব্রিটিশ সেনাপ্রধান খ. ভারতীয় সেনাপ্রধান
গ. জার্মান নারী নেতা ঘ. পাকিস্তানি সেনাপ্রধান
২৬। মুজিবনগর সরকার শপথ নিয়েছিল কবে?
ক. ২৫ এপ্রিল ১৯৭১ খ. ১০ এপ্রিল ১৯৭১
গ. ১৭ এপ্রিল ১৯৭১ ঘ. ২০ এপ্রিল ১৯৭২
২৭। কবে পলাশীর যুদ্ধ হয়েছিল?
ক. ১৭৫৫ সালের ১ জানুয়ারি
খ. ১৭৫৬ সালের ২৩ জুন
গ. ১৭৫৬ সালের ৩০ অক্টোবর
ঘ. ১৭৫৭ সালের ২৩ জুন
২৮। ১৯০৫ সালে কী হয়েছিল?
ক. সিপাহি বিদ্রোহ খ. বাংলা ভাগ
গ. ভারত বিভক্তি ঘ. ফকির সন্ন্যাসী বিদ্রোহ
২৯। কে নবজাগরণের সঙ্গে যুক্ত ছিলেন?
ক. ক্ষুদিরাম খ. চিত্তরঞ্জন
গ. তিতুমীর ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৩০। প্রত্নস্থল ‘রানি বাংলা’র সন্ধান কোথায় পাওয়া গেছে?
ক. পাহাড়পুরে খ. আহসান মঞ্জিলে
গ. ময়নামতিতে ঘ. মহাস্থানগড়ে
৩১। সুলতান গিয়াস উদ্দিন আযম শাহের মাজার কোথায় রয়েছে?
ক. আহসান মঞ্জিলে খ. লালবাগ দুর্গে
গ. উয়ারী-বটেশ্বরে ঘ. সোনারগাঁওয়ে
৩২। মহাস্থানগড়ে বাংলার কোন প্রাচীন নগরের ধ্বংসাবশেষ রয়েছে?
ক. পানামনগর খ. পুণ্ড্রনগর
গ. পান্ডুয়া ঘ. ভাসুবিহার
৩৩। কোথায় বাংলাদেশের লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে?
ক. পাহাড়পুর খ. ময়নামতি
গ. উয়ারী-বটেশ্বর ঘ. সোনারগাঁও
৩৪। বাংলাদেশের প্রধান খাদ্যজাতীয় ফসল কোনটি?
ক. ধান খ. গম গ. ভুট্টা ঘ. আলু
৩৫। কোন দিন আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়?
ক. ৮ জানুয়ারি খ. ৮ ফেব্রুয়ারি
গ. ৮ মার্চ ঘ. ৮ এপ্রিল
৩৬। কোন ক্ষুদ্র জাতিসত্তা ‘অচিকমান্দি’ নামে পরিচিত?
ক. ম্রো খ. গারো গ. ত্রিপুরা ঘ. ওঁরাও
৩৭। কোনটি ‘বৈসু’ উত্সবের আকর্ষণীয় অনুষ্ঠান?
ক. গরয়া নৃত্য খ. ফাগুয়া গ. ওয়াংগা ঘ. কের
৩৮। অটিস্টিক বন্ধুরা কেমন আচরণ করে?
ক. সবার সঙ্গে খেলাধুলা করে
খ. সবার সঙ্গে বন্ধুত্ব করে
গ. চুপচাপ নিজেকে নিয়ে মগ্ন থাকে
ঘ. সবার সঙ্গে মিলেমিশে থাকে
৩৯। বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়নকাজ পরিচালনা ও সমন্বয়ের দায়িত্ব কার?
ক. ইউএনডিপি খ. এফএও
গ. ইউনেসকো ঘ. বিশ্বব্যাংক
৪০। সদস্যদেশগুলোর জীবনযাত্রার মান উন্নয়ন কোন সংস্থার লক্ষ্য
ক. জাতিসংঘ খ. সার্ক
গ. ইউনিসেফ ঘ. ইউনেসকো
৪১। মানবাধিকার কী?
ক. নিম্নবিত্তের অধিকার
খ. মানুষ হিসেবে অধিকার
গ. শিশুদের অধিকার ঘ. ধনীদের অধিকার
৪২। বাংলাদেশে ওঁরাওদের কয়টি দল আছে?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
৪৩। কিসের অভাবে খরা হয়?
ক. বাতাস খ. পানি গ. গবাদিপশু ঘ. ফসল
৪৪। নারী দিবস পালন শুরু হয়—
ক. ১৯১০ সালে খ. ১৯২০ সালে
গ. ১৯৩০ সালে ঘ. ১৯৪০ সালে
৪৫। বাংলাদেশে প্রতিবছর কী পরিমাণ খাদ্য ঘাটতি হয়?
ক. প্রায় ২৫ লাখ টন খ. প্রায় ২৪ লাখ টন
গ. প্রায় ২৬ লাখ টন ঘ. প্রায় ২০ লাখ টন
৪৬। দেশের অর্থনৈতিক উন্নয়নের উপাদান কয়টি?
ক. এক খ. দুই গ. তিন ঘ. চার
৪৭। গণতান্ত্রিক পদ্ধতিতে কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়?
ক. একজনের মত খ. দলনেতার মত
গ. দুই-তিনজনের মত ঘ. অধিকাংশের মত
৪৮। নাগরিক হিসেবে কোনটি আমাদের অন্যতম প্রধান কর্তব্য?
ক. আইন মেনে চলা খ. নিয়মিত কর দেওয়া গ. আনুগত্য ঘ. ভোট দান
৪৯। কত সালের মধ্যে বাংলাদেশের প্রায় ২০ শতাংশ এলাকা সমুদ্রগর্ভে তলিয়ে যেতে পারে?
ক. ২০২০ খ. ২০৩০ গ. ২০৪০ ঘ. ২০৫০
৫০। পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণ পাট উত্পাদন হয় কোন দেশে?
ক. ভারতে খ. চীনে
গ. বাংলাদেশে ঘ. নেপালে।
২। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো। ১ ১৫ = ১৫
১. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
২. মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল?
৩. মানুষের মৌলিক চাহিদাগুলো কী?
৪. জলবায়ু পরিবর্তনে কী কী ক্ষতি হয়?
৫. দুর্ঘটনার অন্যতম কারণ কী?
৬. কাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়?
৭. পারিবারিকভাবে নারী নির্যাতনের একটি কারণ লেখো।
৮. ম্রো জাতিসত্তা কোথায় কোথায় বাস করে?
৯. সার্ক প্রতিষ্ঠার প্রধান লক্ষ্য কী?
১০. বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
১১. গণতান্ত্রিক মনোভাব কাকে বলে?
১২. অটিস্টিক বন্ধুদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
১৩. দেশের উন্নয়নে কী ধরনের নাগরিক প্রয়োজন?
১৪. জনসম্পদ কাকে বলে?
১৫. সোমপুর বিহারে পাওয়া একটি নিদর্শন উল্লেখ করো।
৩। ক, খ, গ ও ঘ নম্বর প্রশ্নসহ যেকোনো ৭টি প্রশ্নের উত্তর লেখো। ৫ ৭ = ৩৫
ক. শহীদ বুদ্ধিজীবী বলতে আমরা কাদের বুঝি? চারজন শহীদ ডাক্তার ও একজন শহীদ সাংবাদিকের নাম লেখো।
খ. মনে করো তোমার পার্শ্ববর্তী এলাকা টর্নেডোতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ক্ষেত্রে তোমার পাঁচটি করণীয় লেখো।
গ. এলাকার উন্নয়নে তোমার পাঁচটি করণীয় লেখো।
ঘ. মহাস্থানগড় কোথায় অবস্থিত? মহাস্থানগড়ে পাওয়া গেছে এমন চারটি নিদর্শনের নাম লেখো।
ঙ. আবহাওয়া কাকে বলে? বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের চারটি ক্ষতিকর প্রভাব লেখো।
চ. সমাজের প্রতি তোমার পাঁচটি দায়িত্ব লেখো।
ছ. আমরা কীভাবে প্রকৃত মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি তা পাঁচটি বাক্যে বর্ণনা করো।
জ. অটিস্টিক বন্ধুদের পাঁচটি বৈশিষ্ট্য লেখো।
ঝ. স্বাস্থ্যের ওপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব পাঁচটি বাক্যে লেখো।
ঞ. বাংলাদেশের পোশাকশিল্পের পাঁচটি গুরুত্ব লেখো।
শিক্ষক
বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা