প্রাথমিক বিজ্ঞান
পূর্ণমান: ১০০; সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
১। সঠিক উত্তরটি খাতায় লেখো: ১┤৪=৪০
১। প্রাণী কোনটির জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল?
ক আলো খ. পানি গ. বীজ ঘ. খাদ্য
২। সবুজ পাতার ক্লোরোফিল নিচের কোন কাজে সহায়তা করে?
ক. খাদ্য তৈরিতে খ. বংশ বৃদ্ধিতে
গ. শ্বাসকার্যে ঘ. পরাগায়নে
৩। খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
ক. ঘাসফড়িং—তৃণজাতীয় উদ্ভিদ—সাপ-ব্যাঙ
খ. ব্যাঙ—ঘাসফড়িং—তৃণজাতীয় উদ্ভিদ
গ. সাপ—ঘাসফড়িং—তৃণজাতীয় উদ্ভিদ—ব্যাঙ
ঙ. তৃণজাতীয় উদ্ভিদ—ঘাসফড়িং—ব্যাঙ—সাপ
৪। উঁচু পর্বতের চূড়ায় পানি কী রূপে থাকে?
ক. পানি খ. জলীয়বাষ্প গ. শিশির ঘ. বরফ
৫। প্রাকৃতিক কারণে পানির কোন দূষণটি হয়?
ক. আর্সেনিক দ্বারা দূষণ খ. কীটনাশক দ্বারা দূষণ
গ. কলকারখানা বর্জ্য দ্বারা দূষণ
ঘ. জীবাণু দ্বারা দূষণ
৬। উদ্ভিদ মাটি থেকে কিসের সাহায্যে পুষ্টি উপাদান শোষণ করে?
ক. মাটি খ. পানি গ. বায়ু ঘ. আলো
৭। জ্বালানি পোড়ালে বায়ুতে কোনটি বাড়ে?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. নাইট্রোজেন ঘ. নিয়ন
৮। খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক ব্যবহারে—
ক. দাঁতের ক্ষতি হয় খ. বাচ্চারা ভারী দেহধারী হয়
গ. লিভার ও কিডনি অকার্যকর হয়
ঘ. শিশুরা শুকিয়ে যায়
৯। বয়স, উচ্চতা ও ওজন ছাড়া কী কারণে খাদ্যের মাধ্যমে বেশি তাপশক্তি সরবরাহ করতে হয়?
ক. পড়ালেখা খ. ঘুমানো
গ. কায়িক শ্রম ঘ. অফিসে চাকরি
১০। নিচের কোনটি সোয়াইন ফ্লুর লক্ষণ?
ক. নাক দিয়ে পানি পড়বে খ. ক্ষুধা বৃদ্ধি পাবে
গ. শরীরে ঘাম হবে ঘ. চুলকানি হবে
১১। বয়ঃসন্ধিকালের পরিবর্তনের সময় ছেলেমেয়েদের মধ্যে নিচের কোনটি ঘটে?
ক. সবার সঙ্গে বন্ধুভাবাপন্ন
খ. লেখাপড়ায় অধিক মনোযোগী হয়
গ. প্রতিদিন স্কুলে যেতে পছন্দ করে
ঘ. শারীরিক, মানসিক ও আচরণের পরিবর্তন হয়
১২। শুদ্ধ উত্তরটি চিহ্নিত করো।
ক. চাঁদ একটি নক্ষত্র খ. চাঁদ একটি উপগ্রহ
গ. চাঁদ একটি গ্রহ ঘ. চাঁদ একটি গ্রহাণু
১৩। কোনটি সৌরজগতের বস্তু নয়?
ক. পৃথিবী খ. ধূমকেতু গ. গ্যালাক্সি ঘ. চাঁদ
১৪। বায়ু, পানি ও মাটি দূষিত হওয়ার কারণ—
ক. জলাশয়ের ওপর কাঁচা পায়খানা তৈরি
খ. কলকারখানার বর্জ্য গ. যানবাহনের ব্যবহার
ঘ. জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো
১৫। ঋতু পরিবর্তন হয় কখন?
ক. পৃথিবীর আহ্নিক গতির জন্য
খ. পৃথিবীর বার্ষিক গতির জন্য
গ. পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার হলে
ঘ. সূর্যের তাপমাত্রার পরিবর্তন ঘটে বলে
১৬। কোনটি প্রযুক্তি দ্বারা প্রভাবিত নয়?
ক. শিক্ষা খ. যাতায়াত
গ. কৃষি ঘ. দিন ও রাতের দৈর্ঘ্য
১৭। অনেক তথ্য অল্প জায়গায় অথচ সহজে বহনযোগ্য কোন যন্ত্রে ধারণ করা যায়?
ক. ডিভিডি খ. পেনড্রাইভ গ. সিডি ঘ. ল্যাপটপ
১৮। বায়ুচাপ খুব কমে গেলে কী দেখা যায়?
ক. ঝড় খ. বৃষ্টি গ. তাপপ্রবাহ ঘ. শৈত্যপ্রবাহ
১৯। বায়ুর তাপমাত্রা দিয়ে কী প্রকাশ করা হয়?
ক. কতটা গরম বা ঠান্ডা খ. জলীয়বাষ্প কম না বেশি গ. বায়ু ঘন না হালকা ঘ. রোদ কম না বেশি
২০। কোনটি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ?
ক. তেল খ. পানি গ. গ্যাস ঘ. জীবাশ্ম জ্বালানি
২১। সবুজ শক্তি (গ্রিন এনার্জি) বলতে বোঝায়?
ক. গ্যাস খ. বায়ুপ্রবাহ গ. তেল ঘ. কয়লা
২২। কোনটি অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ?
ক. বায়ু খ. কাঠ গ. তেল ঘ. পানি
২৩। বিজ্ঞানীদের মতে আগামী ১০০ বছরে ফুরিয়ে যেতে পারে—
ক. প্রাকৃতিক সম্পদ খ. প্রাণী সম্পদ
গ. জীবাশ্ম সম্পদ ঘ. বায়ু সম্পদ
২৪। একটি শিশুর জন্মগ্রহণের পর তার সর্বপ্রথম মৌলিক চাহিদা হচ্ছে—
ক. মাতৃদুগ্ধ খ. পোশাক গ. চিকিত্সা ঘ. বাসস্থান
২৫। আত্মকর্মসংস্থান বলতে কী বোঝায়?
ক. সরকারি চাকরি খ. নিজ উদ্যোগে অর্থ উপার্জন
গ. শিল্প-কারখানায় চাকরি ঘ. বেসরকারি চাকরি
২৬। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে দরকার —
ক. মানসম্মত শিক্ষক খ. মানসম্মত পাঠ্যবই
গ. মৌলিক জ্ঞান ও কলাকৌশল
ঘ. বাস্তবভিত্তিক বিজ্ঞানশিক্ষা
২৭। পানিদূষণ রোধের মূল উপায় হচ্ছে—
ক. বর্জ্য শোধনের ব্যবস্থা করা খ. পানিতে বর্জ্য না ফেলা গ. বর্জ্য আইনের পুরোপুরি বাস্তবায়ন
ঘ. বর্জ্য সৃষ্টি না করা
২৮। খালি চোখে দেখা যায় না, এমন বস্তু দেখতে কোন যন্ত্র ব্যবহূত হয়?
ক. টেলিফোন খ. মাইক্রোস্কোপ
গ. ভিশনস্কোপ ঘ. বর্ধিত কাচ
২৯। পৃথিবীর যে দিকটা সূর্যের দিকে থাকে, সে দিকটা কী হয়?
ক. রাত খ. কালো গ. দিন ঘ. আলো-ছায়া
৩০। নিচের কোনটি জাঙ্ক ফুডের উপাদান নয়?
ক. চর্বি খ. লবণ গ. কার্বনেট ঘ. ভিটামিন
৩১। সংক্রামক রোগ কোনটি —
ক. ক্যানসার খ. ডায়রিয়া গ. আমাশয় ঘ. জন্ডিস
৩২। নিচের কোন রোগ পানিদূষণের ফলে হয় না?
ক. কলেরা
খ. আমাশয় গ. যক্ষ্মা
ঘ. টাইফয়েড
৩৩। ছোট প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে কারা—
ক. বড় প্রাণী
খ. ছোট মাছ
গ. কুকুর ঘ. বিড়াল
৩৪। কয়লার সঙ্গে কোনটি মিশে থাকে?
ক. সালফার
খ. অক্সিজেন
গ. নাইট্রোজেন ঘ. জলীয়বাষ্প
৩৫। উদ্ভিদের পাতায় যে সবুজ কণিকা রয়েছে, তার নাম কী?
ক. প্লাস্টিক খ. নিউক্লিয়াস
গ. শিরা ঘ. ক্লোরোফিল
৩৬। সব শক্তির প্রধান উত্স কোনটি?
ক. চন্দ্র খ. মঙ্গল গ্রহ গ. সূর্য ঘ. পৃথিবী
৩৭। সৌর প্যানেলে সৌর শক্তিকে কোন পদ্ধতিতে রূপান্তর করা হয়?
ক. তাপ খ. আলো গ. বিদ্যুত্ ঘ. জ্বালানি
৩৮। শূন্য মাধ্যমেও সঞ্চায়িত হতে পারে—
ক. তাপ ও পানি তরঙ্গ খ. তাপ ও আলো তরঙ্গ
গ. আলো ও শব্দ তরঙ্গ ঘ. তাপ ও শব্দের তরঙ্গ
৩৯। মাটিদূষণের জন্য দায়ী কোনটি?
ক. প্লাস্টিক খ. কাগজ গ. কাপড় ঘ. চামড়া
৪০। আমরা যে খাবার খাই, তার মধ্যে কী থাকে?
ক. ক্ষমতা খ. শক্তি গ. তাপ ঘ. ভর
২। প্রযোজ্য শব্দ বা শব্দগুলো বসিয়ে শূন্যস্থান পূরণ করো: ১┤১০=১০
ক. কয়েকটি — যুক্ত হয়ে খাদ্যজাল তৈরি হয়।
খ. সূর্যের তাপে পানি — পরিণত হয়।
গ. অক্সিজেন আমাদের গ্রহণ করা খাদ্য ভেঙে — উত্পাদন করে।
ঘ. ইউরিয়া সার প্রস্তুতিতে বায়ুর — গ্যাস ব্যবহার করা হয়।
ঙ. পদার্থ — দিয়ে গঠিত।
চ. বিদ্যুত্ চমকানোর পেছনে — শক্তি কাজ করে।
ছ. — ফুডে খাদ্য-আঁশ নেই।
জ. বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের বিভিন্ন — পরিবর্তন ঘটে।
ঝ. বাংলাদেশে শীতকালে আমরা সূর্যের — থাকি।
ঞ. বুদ্ধি বলে মানুষ প্রাকৃতিক — ওপরে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
৩। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে লেখো:
১┤১০=১০
ক. জলজ পরিবেশের দুটো জীবের নাম লেখো।
খ. মাটি সংরক্ষণের দুটি উপায় লেখো।
গ. বায়ুতে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির কারণ কী?
ঘ. পদার্থ কী নিয়ে গঠিত?
ঙ. তিনটি আধুনিক প্রযুক্তির নাম লেখো।
চ. ডেঙ্গু প্রতিরোধে কী কী করবে?
ছ. গ্যালাক্সি কাকে বলে?
জ. উইন্ডমিল কী?
ঝ. সোলার প্যানেল কী?
ঞ. জনসংখ্যা বলতে কী বোঝায়?
৪। নিচের ক, খ ও গ নম্বর প্রশ্নসহ মোট ৮টি প্রশ্নের উত্তর দাও: ৫┤৮=৪০
ক. পৃথিবীকে কীভাবে একটি গ্রিন হাউসের সঙ্গে তুলনা করা যায় তা পাঁচটি বাক্যে লেখো।
খ. সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য তোমার সহপাঠীর জন্য পাঁচটি করণীয় লেখো।
গ. খাদ্যশৃঙ্খল ও খাদ্যজালের মধ্যে পাঁচটি পার্থক্য নির্ণয় করো।
ঘ. পরিবেশ সংরক্ষণের ৫টি উপায় লেখো।
ঙ. চিত্রসহ পানিচক্র ব্যাখ্যা করো।
চ. শক্তির পরিমাপ করা যায়, তা দৃষ্টান্ত দিয়ে বোঝাও।
ছ. চিত্রসহ দিন-রাতের কারণ ব্যাখা করো।
জ. কালবৈশাখী ঝড় কেন হয়, তা ব্যাখ্যা করো।
ঝ. সম্পদের পরিকল্পিত ব্যবহারের তিন পদ্ধতি বর্ণনা করো।
ঞ. জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে?
# মডেল টেস্টটি তৈরি করেছেন সিদ্দিকুর রহমান