চূড়ান্ত মডেল টেস্ট-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলাম ও নৈতিক শিক্ষা

সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট; পূর্ণমান: ১০০
(দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক)
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১৫০ = ৫০
১. মহান আল্লাহ তাআলার একত্ব, গুণাবলি, বিধান, শাস্তি ও পুরস্কার সম্পর্কে যিনি জানেন, মানেন এবং অন্তর দিয়ে বিশ্বাস করেন, তাকে কী বলা হয়?
ক. আকাইদ খ. মুমিন
গ. ইমান ঘ. মুর্শিদ
২. মহান আল্লাহর নিয়ামতের কোনো শেষ নেই। মহান আল্লাহর এই অশেষ নিয়ামতের প্রতিদান হিসেবে আমাদের কী করা উচিত?
ক. আল্লাহর প্রতি আনুগত্য ও কৃতজ্ঞতা প্রকাশ করা
খ. আল্লাহর ওপর ভরসা রাখা
গ. আল্লাহর প্রতি আন্তরিক থাকা
ঘ. দান করা
৩. আমরা যা করি, যা বলি আল্লাহ তাআলা সবই সংরক্ষণ করেন। আমাদের চলাফেরা, আচার-আচরণ, ভালো-মন্দ, পাপ-পুণ্য সবকিছু লিখে রাখা হয়, একে কী বলা হয়?
ক. মিযান খ. হাশর
গ. আমলনামা. ঘ. কিয়ামত
৪. দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় স্থান হলো—
ক. মসজিদ খ. হাটবাজার
গ. ঘরবাড়ি ঘ. বিদ্যালয়
৫. মহানবি (সা.) তাঁর প্রাণের শত্রুদের হাতের মুঠোয় পেয়েও কোনো দিন তাদের ওপর প্রতিশোধ নেননি। তিনি হাসিমুখে তাদের—
ক. ক্ষমা করে দিয়েছিলেন
খ. বরণ করে নিয়েছিলেন
গ. গল্প শুনিয়েছেন
ঘ. বাড়ি গেছেন
৬. সূরা ফিল-এর আয়াতসংখ্যা কয়টি?
ক. আটটি খ. সাতটি
গ. ছয়টি ঘ. পাঁচটি
৭. পবিত্র কোরআন শরীফ শুদ্ধভাবে তিলাওয়াত করার জন্য আমাদের কী শেখা দরকার?
ক. আরবি হরফ খ. তাজবিদ
গ. মাখরাজ ঘ. ওয়াকফ
৮. সুন্দর জীবন গঠনের জন্য আমরা কী করব?
ক. মহানবি (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করব
খ. বড়দের কথা মেনে চলব
গ. ভালোভাবে লেখাপড়া করব
ঘ. নিয়মিত বিদ্যালয়ে যাব
৯. মুহাজির মানে কী?
ক. আনসার খ. সাহায্যকারী
গ. হিজরতকারী ঘ. যোদ্ধা
১০. হিজরত অর্থ কী?
ক. দেশত্যাগ খ. নিজ দেশে প্রত্যাবর্তন
গ. নিরাপদ স্থানে গমন ঘ. গুহায় আশ্রয়
১১. কোরআন মজিদ তিলাওয়াতের উদ্দেশ্য কয়টি?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
১২. হজরত আদম (আ.) কিসের তৈরি?
ক. আগুন খ. পাথর গ. মাটি ঘ. পানি
১৩. হজরত সুলাইমান (আ.)-এর পিতার নাম কী?
ক. হজরত ঈসা (আ.)
খ. হজরত দাউদ (আ.)
গ. হজরত মুসা (আ.)
ঘ. হজরত ইব্রাহিম (আ.)
১৪. আল্লাহ তাআলা হজরত ঈসা (আ.)-এর ওপর কোন কিতাব নাজিল করেন?
ক. কোরআন খ. তাওরাত
গ. ইঞ্জিল ঘ. যাবুর
১৫. হজরত মুহাম্মদ (সা.)-এর প্রথম দুধমাতা কে ছিলেন?
ক. সোয়েবা খ. হালিমা
গ. আম্বিয়া ঘ. সালেহা
১৬. লন্ডনের পূর্বে কাবা শরিফ অবস্থিত। একজন মুসলমান লন্ডন থেকে কোনমুখী হয়ে নামাজ পড়বে?
ক. পশ্চিম খ. দক্ষিণ গ. উত্তর ঘ. পূর্ব
১৭. আল্লাহ তাআলা পৃথিবীতে প্রথম কতজন মানুষ প্রেরণ করেন?
ক. একজন খ. দুজন
গ. তিনজন ঘ. চারজন
১৮. আল্লাহ তাআলার বাণী মানুষের কাছে পৌঁছানোকে কী বলা হয়?
ক. দীন খ. তাওহিদ
গ. শরিয়ত ঘ. রিসালত
১৯। সুন্দর আখলাক ও নৈতিক মূল্যবোধ মানুষকে—
ক. শাস্তি দেয় খ. অধঃপতনে নিয়ে যায়
গ. মুক্তি দেয় ঘ. ধ্বংস করে
২০. হজরত মুহাম্মদ (সা.)-এর কত বছর বয়সে তাঁর দাদা মারা যান?
ক. ৩ বছর খ. ৫ বছর
গ. ৭ বছর ঘ. ৮ বছর
২১. নবুয়তের কত সনে মহানবি (সা.)-এর মিরাজ হয়েছিল?
ক. দশম খ. একাদশ
গ. দ্বাদশ ঘ. চতুর্দশ
২২. হজরত নূহ্ (আ.) কত বছর আল্লাহর দীনের দাওয়াত দিয়েছিলেন?
ক. সাড়ে ছয় শ বছর
খ. সাড়ে নয় শ বছর
গ. সাড়ে আট শ বছর
ঘ. সাড়ে সাত শ বছর
২৩. মহানবি (সা.) কত খ্রিষ্টাব্দে মদিনায় হিজরত করেন?
ক. ৫৭০ খ্রিষ্টাব্দে খ. ৬১০ খ্রিষ্টাব্দে
গ. ৬২২ খ্রিষ্টাব্দে ঘ. ৬৩২ খ্রিষ্টাব্দে
২৪. কোরআন মজিদ শুদ্ধ তিলাওয়াতের জন্য আয়াতের মধ্যে কয়েক প্রকারের বিরাম চিহ্ন ব্যবহার করা হয়েছে। আয়াতের শেষে কোন চিহ্ন থাকলে সেখানে অবশ্যই থামতে হয়?
ক. ওয়াকফ মুতলাক
খ. ওয়াকফ জায়েজ
গ. ওয়াকফ তাম
ঘ. ওয়াকফ মুরাখখাস
২৫. কোরআন মজিদ হেফাজতকারী কে?
ক. ফেরেশতা খ. আল্লাহ
গ. নবি-রাসুল ঘ. মানুষ
২৬. শুদ্ধভাবে কোরআন মজিদ তিলাওয়াতের নিয়মকে বলে—
ক. মাখরাজ খ. ব্যাকরণ
গ. তাজবিদ ঘ. ওয়াকফ
২৭. আরবি হরফ উচ্চারণের স্থানকে বলা হয়—
ক. তাজবিদ খ. গুন্নাহ
গ. ইদগাম ঘ. মাখরাজ
২৮. আরবি হরফ উচ্চারণের স্থান কয়টি?
ক. ১৮টি খ. ১৭টি গ. ১৬টি ঘ. ১৯টি
২৯। খাতামুন্নাবিয়্যীন কে?
ক. হজরত আবু বকর (রা.)
খ. হজরত ঈসা (আ.)
গ. হজরত মুহাম্মদ (সা.)
ঘ. হজরত মুসা (আ.)
৩০. মৃত্যুর পর দুজন ফেরেশতা কবরে মৃত ব্যক্তিকে প্রশ্ন করেন—
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
৩১. চিরস্থায়ী সুখের স্থান কোনটি?
ক. নিজের বাড়ি খ. কবর
গ. জাহান্নাম ঘ. জান্নাত
৩২. রাস্তায় ময়লা-আবর্জনা বা কষ্টদায়ক কোনো বস্তু অপসারণ করা—
ক. মানবতা খ. এবাদত
গ. সততা ঘ. সহযোগিতা
৩৩. ইসলাম কয়টি রুকনের ওপর প্রতিষ্ঠিত
ক. সাতটি খ. পাঁচটি
গ. ছয়টি ঘ. চারটি
৩৪. সালাতের প্রতিটি রাকাতে কোন সূরাটি পড়তে হয়?
ক. সূরা নাস খ. সূরা এখলাস
গ. সূরা ফাতিহা ঘ. সূরা ফিল
৩৫. সালাতের সিজদায় কোন দোয়াটি পড়তে হয়?
ক. সুবহানা রাব্বিয়াল আলা
খ. আলহামদু লিল্লাহ
গ. সুবহানা রাব্বিয়াল আজিম
ঘ. আল্লাহু আকবর
৩৬. হজের ফরজ কয়টি?
ক. পাঁচটি খ. ছয়টি
গ. তিনটি ঘ. চারটি
৩৭. তোমার বন্ধু কথা বলতে গিয়ে হাঁচি দিল। বন্ধুর হাঁচি শুনে তুমি কী করবে?
ক. আমিও হাঁচি দেব
খ. ইয়ার হামুকল্লাহ বলব
গ. আলহামদু লিল্লাহ বলব
ঘ. আল্লাহু আকবর বলব
৩৮. পৃথিবীতে যা কিছু আছে তাদের প্রতি দয়া দেখাও, এটি কার কথা?
ক. ফেরেশতাদের কথা খ. মানুষের কথা
গ. মহানবি (সা.)-এর কথা
ঘ. বিজ্ঞানীদের কথা
৩৯. কোনটি প্রাকৃতিক দুর্যোগ নয়?
ক. বন্যা খ. ভূমিকম্প
গ. অগ্নিকাণ্ড ঘ. ঘূর্ণিঝড়
৪০. আল্লাহর কাছে কোরবানির কী পৌঁছায়?
ক. গোশত খ. রক্ত
গ. তাকওয়া ঘ. চামড়া
৪১. সালাতের আহকাম কয়টি?
ক. পাঁচটি খ. সাতটি
গ. তেরোটি ঘ. চৌদ্দটি
৪২. কাদিরুন শব্দের অর্থ কী?
ক. সর্বশক্তিমান খ. সর্বশ্রোতা
গ. সর্বদ্রষ্টা ঘ. সৃষ্টিকর্তা
৪৩. সর্বশেষ নবির নাম কী?
ক. হজরত আবু বকর (রা.)
খ. হজরত ঈসা (আ.)
গ. হজরত মুহাম্মদ (সা.)
ঘ. হজরত মুসা (আ.)
৪৪. কোন নবি হজরত মুহাম্মদ (সা.)-এর উম্মত হবেন?
ক. হজরত ঈসা (আ.)
খ. হজরত ইব্রাহিম (আ.)
গ. হজরত মুসা (আ.)
ঘ. হজরত ইসমাইল (আ.)
৪৫. মানুষের অধিকারকে কী বলা হয়?
ক. মানবতা খ. মানবাধিকার
গ. মানবধর্ম ঘ. মানবজাতি
৪৬. মনোয়ারা নামাজের জন্য নিয়ত করার পর শরীরের কোথায় হাত বাঁধবে?
ক. নাভির ওপর খ. নাভির নিচে
গ. বুকের ওপর ঘ. বুকের নিচে
৪৭. কোনটি প্রাকৃতিক পরিবেশ?
ক. জানালা খ. দালান
গ. দরজা ঘ. গাছপালা
৪৮. হজরত ইব্রাহিম (আ.)-এর পিতার নাম কী?
ক. আযম খ. হাতেম গ. আজর ঘ. আমর
৪৯. হজরত নূহ (আ.)-এর দাওয়াতে কতজন নারী-পুরুষ সায় দিল?
ক. ৬০ জন খ. ৭০ জন
গ. ৯০ জন ঘ. ৮০ জন
৫০. হজরত দাউদ (আ.) কোন বংশে জন্মগ্রহণ করেন?
ক. বানু ইসরাইল খ. বানু তামিম
গ. বানু পায়েস ঘ. বানু গালিব।
২। প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো। ১১৫ = ১৫
১. আখিরাত মানে কী?
২. আমাদের দীনের নাম কী?
৩. এবাদত কাকে বলে?
৪. আরকান কাকে বলে?
৫. মহানবি (সা.) সুন্দর চরিত্র সম্পর্কে কী বলেছেন?
৬. আনসার কারা?
৭. মদিনা সনদ কী?
৮. বিদায় হজ কাকে বলে?
৯. পৃথিবীর আদি মানব কে ছিলেন?
১০. মাখরাজ কয়টি?
১১. মুহাজির কাদের বলে?
১২. কণ্ঠনালির হরফ কয়টি
১৩. ক্ষমাশীল ব্যক্তি কে?
১৪. যার মধ্যে সততা আছে, তাকে কী বলে?
১৫. সৃষ্টির সেবা কাকে বলে?
৩। ক, খ, গ ও ঘ নম্বরসহ যেকোনো ৭টি প্রশ্নের উত্তর লেখো। ৫৭ = ৩৫
ক. ধর্মীয় অনুশাসন পালনে নিষ্ঠা ও আন্তরিকতার ৫টি সুফল লেখো।
খ. আমরা পিতা-মাতার খেদমত করব কেন? ৫টি বাক্যে ব্যাখ্যা করো।
গ. কোরআন মজিদে উল্লিখিত ১০ জন নবির নাম লেখো।
ঘ. কোন পাঁচটি সম্পদ নিসাব পরিমাণ থাকলে জাকাত দিতে হয়?
ঙ. মসজিদ অর্থ কী? মসজিদের আদবগুলো লেখো।
চ. আমরা কীভাবে মানুষের সেবা করব? ৫টি বাক্যে লেখো।
ছ. সূরা ফিলের অর্থ লেখো।
জ. মক্কা বিজয়ের ঘটনা ৫টি বাক্যে বর্ণনা করো।
ঝ. জাকাতের মাশারিফ কয়টি ও কী কী বর্ণনা করো।
ঞ. সালাতের ফজিলত বর্ণনা করো।
সহকারী অধ্যাপক
বিএমটিটিআই, গাজীপুর