চূড়ান্ত হিসাব বলতে বোঝায় কারবারের ক্রয়-বিক্রয় ও লাভক্ষতি হিসাব এবং উদ্বৃত্তপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৯প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় হিসাববিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-৯ প্রশ্ন: যেসব লেনদেনের ফল স্বল্পকাল স্থায়ী তাকে কী বলে?উত্তর: মুনাফাজাতীয় লেনদেন।প্রশ্ন: মুনাফা অর্জনের উদ্দেশ্যে কারবার পরিচালনার জন্য দৈনন্দিন যেসব খরচ হয় সেগুলোকে কী বলে?উত্তর: মুনাফাজাতীয় ব্যয়।প্রশ্ন: পুরনো আসবাবপত্র বিক্রয় করে যে টাকা পাওয়া যায় তাকে কী বলে?উত্তর: মূলধনজাতীয় প্রাপ্তি।প্রশ্ন: মূলধনজাতীয় ব্যয় থেকে কত দিন সুবিধা পাওয়া যায়?উত্তর: অনেক দিন।প্রশ্ন: বড় অঙ্কের বিজ্ঞাপন খরচ কী ধরনের ব্যয়?উত্তর: বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়।প্রশ্ন: কোনো নতুন সম্পত্তি ক্রয় করলে তার বহন খরচ কী?উত্তর: মূলধনজাতীয় ব্যয়।প্রশ্ন: যে ব্যয়ের মাধ্যমে কারবারের জন্য স্থায়ী সম্পত্তি ক্রয় করা হয় তাকে কী বলা হয়?উত্তর: মূলধনজাতীয় ব্যয়।প্রশ্ন: ব্যবসা প্রতিষ্ঠানে যে লেনদেনের ফল দীর্ঘস্থায়ী তাকে কী বলে?উত্তর: মূলধনজাতীয় লেনদেন।প্রশ্ন: যেসব লেনদেনের ফল স্বল্পকাল স্থায়ী তাকে কী বলে?উত্তর: মুনাফাজাতীয় লেনদেন।প্রশ্ন: ব্যবসা প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ও আসবাবপত্র ক্রয় করা কী জাতীয় ব্যয়? উত্তর: মূলধনজাতীয় ব্যয়।প্রশ্ন: কর্মচারীদের বেতন প্রদান কোন জাতীয় ব্যয়?উত্তর: মুনাফাজাতীয় ব্যয়।প্রশ্ন: মুনাফা অর্জনের উদ্দেশ্যে কারবার পরিচালনার জন্য দৈনন্দিন যেসব খরচ হয় সেগুলোকে কী বলে?উত্তর: মুনাফাজাতীয় ব্যয়।প্রশ্ন: মূলধনজাতীয় ব্যয়ের ফলে কারবারের সম্পত্তি কী হয়?উত্তর: বাড়ে।প্রশ্ন: মুনাফাজাতীয় ব্যয় দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানকে কী করা হয়?উত্তর: চালু করা হয়।প্রশ্ন: মুনাফাজাতীয় আয় কোনটি? উত্তর: মাল বিক্রি।প্রশ্ন: মুনাফাজাতীয় ব্যয় কোনটি?উত্তর: বিজ্ঞাপন খরচ।প্রশ্ন: মূলধনজাতীয় ব্যয় থেকে কত দিন সুবিধা পাওয়া যায়?উত্তর: অনেক দিন।প্রশ্ন: মুনাফাজাতীয় ব্যয় থেকে কতদিন সুবিধা পাওয়া যায়?উত্তর: অল্প দিন।প্রশ্ন: দালানকোঠা সম্প্রসারণ করার ব্যয় কোন জাতীয় ব্যয়?উত্তর: একটি মূলধনজাতীয় ব্যয়।প্রশ্ন: যে সমস্ত খরচের বিনিময়ে কারবার দীর্ঘমেয়াদি সুবিধা ভোগ করে তাদের কী বলা হয়?উত্তর: মূলধনজাতীয় খরচ।প্রশ্ন: মূলধনজাতীয় খরচ সাধারণত কেমন হয়?উত্তর: ঘন ঘন হয় না।প্রশ্ন: মুনাফাজাতীয় খরচ হতে কিরূপ সুবিধা পাওয়া যায়?উত্তর: স্বল্পকালীন সুবিধা পাওয়া যায়।প্রশ্ন: যেসব বড় অঙ্কের মুনাফাজাতীয় খরচের ফল বহুদিন চলতে থাকে তাকে কী বলে?উত্তর: বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়।প্রশ্ন: যন্ত্রপাতি ক্রয় একটি কোন জাতীয় লেনদেন?উত্তর: মূলধনজাতীয় ব্যয়।প্রশ্ন: যন্ত্রপাতির বহন খরচ ও বসানোর মজুরি কোন জাতীয় লেনদেন? উত্তর: মূলধনজাতীয় ব্যয়। অধ্যায়-১০ প্রশ্ন: ক্রয়-বিক্রয় হিসাবের প্রধান উদ্দেশ্য কী?উত্তর: মোট লাভ বা ক্ষতি নির্ণয় করা।প্রশ্ন: চূড়ান্ত হিসাব বলতে কী বোঝায়?উত্তর: কারবারের ক্রয়-বিক্রয় ও লাভ-ক্ষতি হিসাব এবং উদ্বৃত্তপত্র।প্রশ্ন: উদ্বৃত্তপত্র বলতে কী বোঝায়?উত্তর: কারবারের দায় ও সম্পত্তিসমূহের বিবরণী।প্রশ্ন: লাভ-ক্ষতি হিসাব সর্বদা কারবারের কী প্রকাশ করে?উত্তর: নিট লাভ বা ক্ষতি প্রকাশ করে।প্রশ্ন: অগ্রিম প্রাপ্ত আয় কারবারে কী হিসেবে বিবেচিত হয়?উত্তর: দায় হিসেবে বিবেচিত হয়।প্রশ্ন: ক্রয়-বিক্রয় হিসাবের ডেবিট ব্যালেন্স কী নির্দেশ করে?উত্তর: মোট লাভ নির্দেশ করে।প্রশ্ন: সুনাম কারবারের কী? উত্তর: একটি সম্পদ।।প্রশ্ন: বকেয়া খরচ বা বকেয়া ব্যয় চূড়ান্ত হিসাবে কী করা হয়?উত্তর: উদ্বৃত্তপত্রে দায়ের দিকে দেখানো হয়।প্রশ্ন: উদ্বৃত্তপত্রে সম্পত্তিসমূহের যোগফল দায়সমূহের যোগফলের সমান হয় কি?উত্তর: সর্বদা সমান হয়।প্রশ্ন: ক্রয়-বিক্রয় হিসাবের বাঁ দিকে কোন ব্যয় দেখানো হয়?উত্তর: উৎপাদনের সঙ্গে সরাসরি জড়িত ব্যয়সমূহ।প্রশ্ন: কারবারের আর্থিক অবস্থা নিরূপণ করে কোনটি?উত্তর: চূড়ান্ত হিসাব।প্রশ্ন: চূড়ান্ত হিসাবের তৃতীয় স্তর কোনটি?উত্তর: উদ্বৃত্তপত্র।প্রশ্ন: চূড়ান্ত হিসাব কখন প্রস্তুত করা হয়?উত্তর: কোনো নির্দিষ্ট সময়ের শেষে।প্রশ্ন: সমাপনী মজুদপণ্যের মূল্য কীভাবে নিরূপণ করা হয়?উত্তর: বাজারমূল্য এবং উৎপাদন খরচের মধ্যে যার মূল্য কম থাকে।প্রশ্ন: বেতন ও মজুরি একত্রে থাকলে কোথায় যাবে?উত্তর: লাভ-ক্ষতি হিসাবে।প্রশ্ন: বহির্মুখী বহন খরচ কোথায় দেখানো হয়?উত্তর: লাভ-ক্ষতি হিসাবের ডেবিট পাশে।প্রশ্ন: অন্তর্মুখী বহন খরচ কাকে বলে?উত্তর: খরিদ মাল আনয়ন খরচ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল