ফেসবুকের এই জমানায় ক্যাম্পাস ছুটি হলেও বন্ধুদের সেভাবে মিস করার সুযোগ নেই। তবু কলেজ বা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ থাকে, তখন আপনি প্রিয় প্রাঙ্গণের কী সবচেয়ে বেশি মিস করেন?
হতে পারে মামার দোকানের চা, ক্যানটিনের শিঙাড়া, কোনো শিক্ষকের ক্লাস, আড্ডা, দল বেঁধে গান কিংবা অন্য কিছু।
লেখার সঙ্গে অবশ্যই আপনার পুরো নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, বিভাগের নাম, কোন বর্ষে পড়ছেন, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ করতে হবে।
সেটাই সর্বোচ্চ ৩০০ শব্দে লিখে পাঠান স্বপ্ন নিয়ের ঠিকানায়, ৩০ আগস্টের মধ্যে। সঙ্গে দিতে বে ক্যাম্পাসে তোলা আপনার বা আপনার বন্ধুদের একটি ছবি। যে জিনিসটি আপনি মিস করেন, সেটির সঙ্গেই ছবি হলে ভালো হয়।
লেখা পাঠানোর ঠিকানা:
ছুটিতে ক্যাম্পাসের কী মিস করি?
স্বপ্ন নিয়ে, প্রথম আলো
১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ই-মেইল: swapno@prothom–alo.info
লেখা ও ছবি পাঠাতে পারেন স্বপ্ন নিয়ের ফেসবুক পেজের ইনবক্সে: facebook.com/swapno.nie