ছয় দফা কর্মসূচী ঘোষণা করা হয় ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-১৪প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইতিহাস থেকে অধ্যায়ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো। খ- বিভাগ: অধ্যায়-৭ প্রশ্ন: পাকিস্তানি আমলে বাংলাদেশের প্রতি অর্থনেতিক বৈষম্যের বর্ণনা দাও।উত্তর: পাকিস্তানি শাসনামলে পূর্ব পাকিস্তান মারাত্মক অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়। ফলে পূর্ব পাকিস্তান অর্থনৈতিকভাবে কখনো স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। প্রাদেশিক সরকারের হাতে মুদ্রাব্যবস্থা ও অর্থনীতি নিয়ন্ত্রণে কোনো ক্ষমতা ছিল না। প্রশ্ন: ছয় দফার দফাগুলো উল্লেখ কর।উত্তর: পাকিস্তানি শাসকগোষ্ঠী রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও সামাজিক ক্ষেত্রে যে সীমাহীন বৈষম্য গড়ে তোলে, তার প্রতিবাদে আওয়ামী লীগের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন। এ ছয় দফা ছিল বাঙালির স্বাধীনতা অর্জনের মাইলফলক।ছয় দফা কর্মসূচি ঘোষণা: ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবিসংবলিত একটি কর্মসূচি ঘোষণা করেন। এটিই ইতিহাসে ‘ছয় দফা কর্মসূচি’ নামে পরিচিত।ছয় দফার কর্মসূচিসমূহ: ছয় দফা কর্মসূচির দাবিসমূহ নিচে তুলে ধরা হলো:১. ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানের জন্য একটি যুক্তরাষ্ট্রীয় শাসনতন্ত্র প্রণয়ন করতে হবে এবং সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্তবয়স্কদের সরাসরি ভোটে পাকিস্তানের সব নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনসভাগুলোর সার্বভৌমত্ব থাকবে। ২. দেশরক্ষা এবং পররাষ্ট্র বিষয় ব্যতীত সব ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। ৩. দেশের দুই অংশের মধ্যে সহজে বিনিময়যোগ্য দুটি পৃথক মুদ্রা থাকবে অথবা ফেডারেল রিজার্ভ ব্যাংকের অধীনে বিশেষ শর্তসাপেক্ষে উভয় প্রদেশে একই মুদ্রা চালু থাকবে।৪. সকল প্রকার কর ধার্য ও আদায়ের ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে এবং সেখান থেকে একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় সরকারকে দেওয়া হবে।৫. দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রার আলাদা আলাদা হিসাব থাকবে। প্রয়োজনে দুই অঞ্চল থেকে সমানভাবে কিংবা শাসনতন্ত্রে নির্ধারিত হারে কেন্দ্র পাবে।৬. অঙ্গরাজ্যগুলোর নিরাপত্তার জন্য আঞ্চলিক সৈন্যবাহিনী তথা মিলিশিয়া বা প্যারামিলিশিয়া বাহিনী গঠনের ক্ষমতা থাকতে হবে।প্রশ্ন: এগারো দফা সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।উত্তর: আইয়ুববিরোধী প্রচণ্ড গণ-আন্দোলনের সূচনায় ১৯৬৯ সালের জানুয়ারিতে ডাকসুর সহসভাপতি তোফায়েল আহমদের নেতৃত্বে বিভিন্ন ছাত্র সংগঠন ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ গঠন করে। এ পরিষদ জানুয়ারি মাসেই ১১ দফা কর্মসূচি ঘোষণা করে। ছয় দফাও এর সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়।১১ দফার কর্মসূচি: নিচে ছাত্রসমাজের ১১ দফার কর্মসূচি তুলে ধরা হলো: ১. ১৯৬১ সালের বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স বাতিলসহ শিক্ষার সুযোগ-সুবিধা বৃদ্ধি করা। ২. আঞ্চলিক স্বায়ত্তশাসন প্রদান করা। ৩. প্রাপ্তবয়স্কদের ভোটে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা। ৪. ব্যাংক, বিমা, পাট ব্যবসাসহ সকল বৃহৎ শিল্পকে জাতীয়করণ করা। ৫. কৃষকদের ওপর ধার্য কর ও খাজনা হ্রাস, বকেয়া খাজনা ও ঋণ মওকুফ, সার্টিফিকেট প্রথা বাতিল, পাট ও ইক্ষুর ন্যায্যমূল্য নির্ধারণ করা। ৬. শ্রমিকদের সর্বপ্রকার আর্থিক, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের সুবিধা প্রদান করা। ৭. পূর্ব পাকিস্তানের বন্যানিয়ন্ত্রণ ও বনজ সম্পদের সার্বিক ব্যবস্থা করা। ৮. নিরাপত্তা আইন ও অন্যান্য নির্যাতনমূলক আইন প্রত্যাহার করা। ৯. আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ব্যক্তিসহ সকল প্রকার রাজবন্দীর মুক্তি এবং রাজনৈতিক কারণে জারিকৃত সকল প্রকার গ্রেপ্তারি পরোয়ানা ও হুলিয়া প্রত্যাহার করা।১০. ‘সিয়াটো চুক্তি’ ও ‘পাক-মার্কিন সামরিক চুক্তি’ বাতিল করা।১১. বেলুচিস্তান, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ ও সিন্ধুকে স্বায়ত্তশাসন প্রদান করে ফেডারেশন গঠন করা।