জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কাল থেকে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম সেমিস্টারের চারটি অনুষদে আগামীকাল রোববার থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান অনুষদ (এ ইউনিট), কলা অনুষদ (বি ইউনিট), ব্যবসায়শিক্ষা অনুষদ (সি ইউনিট) ও সামাজিক বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রথম মেধাতালিকায় কাল থেকে ভর্তি শুরু হবে। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এ ছাড়া আসন খালি থাকা সাপেক্ষে দ্বিতীয় মনোনয়নপ্রাপ্তদের আগামী ৩ থেকে ৮ ডিসেম্বর, তৃতীয় মনোনয়নপ্রাপ্তদের ১১ থেকে ১৮ ডিসেম্বরে মধ্যে ভর্তি হতে হবে।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd)-তে পাওয়া যাবে।