জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 'এ' এবং 'ই' ইউনিটের ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম সেমিস্টারের বিজ্ঞান অনুষদ (‘এ’ ইউনিট) ও কলা অনুষদের একটি ইউনিটের (‘ই’ ইউনিট) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার ‘এ’ ইউনিটে ৭৯০টি (বিজ্ঞানে ৭৪৫টি, অন্যান্যে ৪৫টি) আসনের বিপরীতে ৬১ হাজার ৪৫৯ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১৬ হাজার ৯০০ (বিজ্ঞানে ১৬,৪৫৬ ও অন্যান্যে ৪৪৪ জন) পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হন। এ ছাড়া ‘ই’ ইউনিটে ১০০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন দুই হাজার ৫০২ জন শিক্ষার্থী। এতে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ২৮৭ জন। ‘ই’ ইউনিটের ড্রামা অ্যান্ড মিউজিক বিভাগে ৬০ ও ফাইন আটর্স অ্যান্ড গ্রাফিক্স বিভাগে আসন রয়েছে ৪০টি।

ফাইন আর্টস অ্যান্ড গ্রাফিক্স বিভাগের ব্যবহারিক পরীক্ষা ২২ সেপ্টেম্বর সকাল ১০টায় এবং ড্রামা অ্যন্ড মিউজিক বিভাগের ব্যবহারিক পরীক্ষা ২৪ ও ২৫ সেপ্টেম্বর সকাল ১০টায় সংশ্লিষ্ট বিভাগীয় দপ্তরে অনুষ্ঠিত হবে।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েব সাইট ( www.jnu.ac.bd) এর মাধ্যমে জানা যাবে।