জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির জন্য অনলাইনে আবেদন আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুরু হবে। চলবে আগামী ১০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.jnu. ac.bd) আবেদন করা যাবে। ভর্তি-ইচ্ছুকেরা আবেদন ফি বিকাশ, সিউরক্যাশ ও ডিবিবিএল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।
২৩ সেপ্টেম্বর ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ এবং আইইআর), ২৪ সেপ্টেম্বর ‘ই’ ইউনিটের (সংগীত বিভাগ, চারুকলা বিভাগ ও নাট্যকলা বিভাগ), ৩০ সেপ্টেম্বর ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ), ২১ অক্টোবর ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) এবং ২৮ অক্টোবর ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www. admission.jnu.ac.bd) পাওয়া যাবে।