জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সশীরর ক্লাস শুরু মঙ্গলবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে সশরীর ক্লাস শুরু হবে আগামী মঙ্গলবার। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণ করে সশরীর ক্লাস শুরু হবে। একই সঙ্গে সেমিস্টার পরীক্ষা যথারীতি চালু থাকবে।
দেশে করোনা মহামারির কারণে শিক্ষার্থীদের সর্বোচ্চ স্বাস্থ্যসুরক্ষার বিষয়টি বিবেচনা করে বিশ্ববিদ্যালয়টিতে সশরীর ক্লাস গ্রহণ বন্ধ থাকলেও নিয়মিত অনলাইন ক্লাস চলেছে। গত ২১ জানুয়ারি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সশরীর ক্লাস নেওয়া বন্ধ রয়েছে।