জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jnu.ac.bd ও বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে ফলাফল পাওয়া যাবে। পাশাপাশি যেকোনো মুঠোফোনের বার্তায় (মেসেজ অপশন) গিয়ে Somoy লিখে স্পেস, JNU লিখে স্পেস, ইউনিটের নাম C লিখে আবার একটি স্পেস দিয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে ৯৯৩৪ নম্বরে পাঠিয়েও ফল জানা যাবে।চলতি শিক্ষাবর্ষে ‘সি’ ইউনিটে ৬৮০টি আসনের বিপরীতে ৩৬ হাজার ৬১৪ জন ভর্তি হতে ইচ্ছুক পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে এক হাজার ৭৩১ জন প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হন। গত শুক্রবার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কলা অনুষদের ডিন কার্যালয় সূত্র জানায়, পরবর্তীকালে সাক্ষাত্কারের তারিখ ও সময় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, নোটিশ বোর্ড ও পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।