জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের আসনবিন্যাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ অক্টোবর শুক্রবার বিকেল তিনটা ৩০ থেকে পাঁচটা পর্যন্ত। আসনবিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jnu.ac.bd) থেকে জানা যাবে। পরীক্ষার হলে পরীক্ষার্থীরা দুই কপি সত্যায়িত রঙিন পাসপোর্ট সাইজের ছবি, এইচএসসি/সমমানের পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের দুটি ফটোকপি স্ট্যাপল পিন দিয়ে যুক্ত করে সঙ্গে আনতে হবে, যা ভর্তি পরীক্ষার প্রবেশপত্র হিসেবে ব্যবহূত হবে। এ ছাড়া পরীক্ষার্থী এইচএসসি/সমমানের পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে আনবেন। ছবির পেছনে এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপির ওপর পরীক্ষার ভর্তি পরীক্ষার রোল নম্বর বাংলা ও ইংরেজিতে লিখবেন। এই নিয়মের বিপরীত ঘটলে পরীক্ষার্থীর ভর্তি পরীক্ষা বাতিল করা হবে।আসনবিন্যাস দেখতে ক্লিক করুন