জগন্নাথে বুধবার থেকে অপেক্ষমাণদের ভর্তি শুরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ দ্বিতীয় মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে কাল বুধবার থেকে। চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। এ ছাড়া ‘বিভাগ পরিবর্তন তালিকা’ প্রকাশ করা হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ দ্বিতীয় অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের কাল বুধবার থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ভর্তি সম্পন্ন করতে হবে। এর মধ্যে কলা অনুষদে (বি ইউনিট) মানবিক শাখায় মেধাক্রমে রয়েছেন ৩৯৪ থেকে ৮৭৮, বিজ্ঞান শাখায় ১২০ থেকে ২৪৫ ও বাণিজ্য শাখায় ৭৭ থেকে ১০৯ পর্যন্ত। ব্যবসায় শিক্ষা অনুষদের (সি ইউনিট) বাণিজ্য শাখায় ৫৪৪ পর্যন্ত ও অন্যান্যা শাখার ৮১ থেকে ১১৩ পর্যন্ত। সামাজিক বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) মানবিক শাখায় ২৭৭ থেকে ৫২৩, বিজ্ঞান শাখায় ১১৮ থেকে ২০৮, বাণিজ্য শাখায় ৫৬ থেকে ৭৭ পর্যন্ত ও একই অনুষদের ‘ই ইউনিট’ ড্রামা অ্যান্ড মিউজিক বিভাগের ড্রামায় মেধাক্রম ৩১ থেকে ৪১ পর্যন্ত, মিউজিক-এ মেধাক্রম ৩১ থেকে ৪২ পর্যন্ত এবং ফাইন আর্টস অ্যান্ড গ্রাফিক্স বিভাগের মেধাক্রম ৪১ থেকে ৫৪ পর্যন্ত।
এ ছাড়া যাঁদের বিভাগ পরিবর্তন হয়েছে তাঁদের অবশ্যই প্রাপ্ত বিভাগে ভর্তি হতে হবে। ভর্তি সংশ্লিষ্ট সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd <http://www.jnu.ac.bd/>) পাওয়া যাবে ।