জগন্নাথে ভর্তির আবেদন বাড়ল চার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময় আরও চার দিন বাড়ানো হয়েছে। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের শেষ সময় ছিল আজ বুধবার রাত ১২টা পর্যন্ত।
তবে ভর্তি পরীক্ষাসংক্রান্ত অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে।
আজ রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদ (সি ইউনিট), ১২ সেপ্টেম্বর বিজ্ঞান অনুষদ (এ ইউনিট), ১৩ সেপ্টেম্বর আইন অনুষদ (ই ইউনিট), ১৯ সেপ্টেম্বর কলা অনুষদ (বি ইউনিট) ও ২৬ সেপ্টেম্বর সামাজিক বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ভর্তিসংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।