জগন্নাথের বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক সংবাদবিজ্ঞপ্তিতে এ কথা জানায়। ‘বি’ ইউনিটে পাঁচ হাজার ৬৮২ জন পরীক্ষার্থী পাস করেছেন। এবার ৭১০টি আসনের বিপরীতে ৩৩ হাজার ৩৭০টি আবেদন জমা পড়েছিল। অর্থাত্ প্রতি আসনের জন্য পরীক্ষা দিয়েছেন প্রায় ৪৭ জন শিক্ষার্থী। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।