জনসংখ্যা বাড়লে মাথাপিছু জমির পরিমাণ কমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুদ্ধ/অশুদ্ধ নির্ণয়  অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, গতকালের ধারাবাহিকতায় আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক নমুনা ‘শুদ্ধ/অশুদ্ধ নির্ণয়’ ছাপা হলো।অধ্যায়-১৬১. আদমশুমারি সাধারণত পাঁচ বছর পরপর হয়।—‘অশুদ্ধ’ ২. পরিবেশ ধ্বংস ও দূষণের মূলে রয়েছে মানুষ।—‘শুদ্ধ’৩. জনসংখ্যা বাড়লে তার প্রভাব আমাদের জীবনেও পড়ে।—‘শুদ্ধ’৪. বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় ১০০০ ডলার।—‘অশুদ্ধ’ ৫. যেখানে বনভূমি বেশি সেখানে বৃষ্টিপাত কম হয়।—‘অশুদ্ধ’ ৬. জনসংখ্যা বাড়লে মাথাপিছু জমির পরিমাণ কমে যায়।— ‘শুদ্ধ’ ৭. জাতীয় আয় ও মাথাপিছু আয় বাড়লে অর্থনৈতিক উন্নতি ঘটে।— ‘শুদ্ধ’ ৮. মাথাপিছু আয় বাড়লে জীবন যাত্রার মানের কোনো তারতম্য হয় না।— ‘অশুদ্ধ’ ৯. জন্মহার ও মৃত্যুহার সমান থাকলে জনসংখ্যা বেড়ে যায়। — ‘অশুদ্ধ’ ১০. জনসংখ্যার ঘনত্ব বাড়লে পরিবেশ দূষণ বৃদ্ধি পায়।— ‘শুদ্ধ’ ১১. বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব ভারতের তুলনায় ৬ গুণ বেশি।— ‘অশুদ্ধ’ ১২. জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকলে জাতীয় স্বাস্থ্য সুস্থ ও সুন্দর হবে।— ‘শুদ্ধ’ ১৩. মানুষ কেবল পরিবেশকে ধ্বংস করতেই পারে।— ‘অশুদ্ধ’