সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো অংশ-১২প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ১নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো’। প্রশ্ন থাকবে ১০টি, নম্বর থাকবে ১০। অধ্যায়-৯ ১২. তুমি দৈনিক প্রথম আলো পত্রিকার একটি খবর পড়লে, সরকার ও এনজিও মিলে পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে। তুমি ও তোমার বন্ধুরা মিলে কীভাবে এ কাজে অংশগ্রহণ করতে পারো?(ক) এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে (খ) পরিবেশ রক্ষার বিভিন্ন কর্মসূচি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে(গ) নিজেকে ছোট ভেবে বন্ধুদের সঙ্গে খেলা করে(ঘ) শুধু এলাকার বড়দের এ কাজে অংশগ্রহণ করতে বলে।উত্তর: (ক) এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে১৩. নিচের কোনটি জাতীয় পরিবেশ নীতির উল্লেখযোগ্য দিক?(ক) দেশের বিভিন্ন এলাকায় স্কুল প্রতিষ্ঠা করা(খ) সভা, সমিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা(গ) নদীনালা ও খালবিল খনন করা (ঘ) দেশকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করাউত্তর: (ঘ) দেশকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করা অধ্যায়-১০ ১. জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে কততম?(ক) পঞ্চম (খ) ষষ্ঠ (গ) অষ্টম (ঘ) নবমউত্তর: (ঘ) নবম২. বর্তমানে বাংলাদেশে প্রতিবছর শতকরা কতজন লোক বাড়ছে?(ক) ১.৩২ জন (খ) ১.৫ জন (গ) ২.৩ জন (ঘ) ১.৯ জনউত্তর: (ক) ১.৩২ জন৩. বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান নিম্ন পর্যায়ের হওয়ার কারণ কোনটি?(ক) ভৌগোলিক পরিবেশের কারণে (খ) দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে(গ) শিশুমৃত্যুর কারণে (ঘ) এ দেশের লোক অন্য দেশে ভ্রমণের কারণেউত্তর: (খ) দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে৪. নিচের কোন চাহিদা পূরণ হলে জীবনযাত্রার মান বাড়ে?(ক) রাজনৈতিক (খ) সামাজিক (গ) মৌলিক (ঘ) কারিগরিউত্তর: (গ) মৌলিক৫. বাংলাদেশে প্রতিবছর কত টন খাদ্যঘাটতি থাকে?(ক) প্রায় ২০ লাখ টন (খ) প্রায় ১৫ লাখ টন (গ) প্রায় ২৫ লাখ টন (ঘ) প্রায় ২২ লাখ টনউত্তর: (গ) প্রায় ২৫ লাখ টন৬. খাদ্যঘাটতির কারণে আমাদের দেশের অনেক লোক কোন সমস্যার শিকার হয়?(ক) দারিদ্র্য ও অপুষ্টির শিকার হয় (খ) বসবাসের জন্য বাসস্থানের সমস্যা হয় (গ) চিকিত্সার জন্য লম্বা লাইনে দাঁড়াতে হয় (ঘ) নিরাপদ খাবার পানির অভাব দেখা দেয়উত্তর: (ক) দারিদ্র্য ও অপুষ্টির শিকার হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল