জয়পুরহাট ও নাটোরের সেরা চার কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ থেকে শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন। ওই কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ৫৪ জন পরীক্ষা দেন। তাঁদের সবাই জিপিএ-৫ পেয়েছেন।
জয়পুরহাট সরকারি কলেজ থেকে ১ হাজার ১৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দেন। পাস করেছেন ৯৯২ জন। এ কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ১০৫ জন, বাণিজ্য বিভাগে ১১ জন এবং মানবিক বিভাগ থেকে ৩ জন জিপিএ-৫ পেয়েছেন। পাসের হার ৮৪ ভাগ।
জয়পুরহাট সরকারি মহিলা কলেজ থেকে ৪৭৬ জন পরীক্ষার্থী পরীক্ষা দেন। এদের মধ্যে পাস করেছেন ৪২৯ জন। মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ২০ জন। বিজ্ঞান বিভাগ থেকে ২ জন জিপিএ-৫ পেয়েছেন।
এদিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ এবারও উচ্চমাধ্যমিক পরীক্ষায় জেলায় সেরা হয়েছে।
এই কলেজ থেকে ৪৭৮ জন পরীক্ষা দিয়ে ৪৬৭ জন পাস করেছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৬২ জন, মানবিকে পাঁচ ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে চারজনসহ মোট ৭১ জন জিপিএ-৫ পেয়েছেন।