জলপরি পানির মধ্যে ডুব দিয়ে একটা রুপার কুড়াল নিয়ে আসল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিয়াপদের চলিত রূপ  অংশ-৬প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে নতুন সিলেবাস অনুযায়ী ১১নং প্রশ্নটি থাকবে বাক্যের ক্রিয়াপদের চলিত রূপ লিখ। একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। নম্বর থাকবে ৫। ১২.কাঠুরিয়া ভালো করিয়া দেখিয়া বলিল, না। সঙ্গে সঙ্গে আবার পানির মধ্যে ডুব দিয়ে একটা রুপার কুড়াল নিয়ে আসিয়া জলপরি জিজ্ঞাসা করিল, তবে এটা কি তোমার? এবারও কাঠুরিয়া বিশেষভাবে পরীক্ষা করিয়া বলিল, না, এটাও নয়।উত্তর: কাঠুরিয়া ভালো করে দেখে বলল, না। সঙ্গে সঙ্গে আবার পানির মধ্যে ডুব দিয়ে একটা রুপার কুড়াল নিয়ে এসে জলপরি জিজ্ঞাসা করল, তবে এটা কি তোমার? এবারও কাঠুরিয়া বিশেষভাবে পরীক্ষা করে বলল, না, এটাও নয়।১৩.মানুষের আনন্দ আছে, দুঃখও আছে। আনন্দ প্রকাশ করিবার জন্য কিংবা দুঃখ প্রকাশ করিবার জন্য মানুষ গান রচনা করিয়াছে, সেই গান গাহিয়াছে। অন্যরা সেই গান শুনিয়াছে। এইভাবে আবহমানকাল ধরিয়া বাংলাদেশের মানুষ সংগীতের জগতে বিচরণ করিতেছে।উত্তর: মানুষের আনন্দ আছে, দুঃখও আছে। আনন্দ প্রকাশ করার জন্য কিংবা দুঃখ প্রকাশ করার জন্য মানুষ গান রচনা করেছে, সেই গান গেয়েছে। অন্যরা সেই গান শুনেছে। এভাবে আবহমানকাল ধরে বাংলাদেশের মানুষ সংগীতের জগতে বিচরণ করছে।১৪.একটা ঘরে আগুন লাগিয়াছে। তাহা দেখিয়া একজন সাহায্যের জন্য চিত্কার করিয়া উঠিল—‘আগুন, আগুন।’ অন্যরা তাড়াতাড়ি সেদিকে ছুটিয়া গেল। এই যে ‘আগুন’ কথাটা দিয়ে অন্যের দৃষ্টি আকর্ষণ করা হইল— ইহাকে আমরা বলি যোগাযোগ। যোগাযোগ বলিতে অন্যকে কোনো কিছু জানানোর সব কটি উপায়কেই বোঝায়। আমরা বলিয়া, লিখিয়া বা সংকেত ব্যবহার করিয়া অন্যের সঙ্গে যোগাযোগ করিয়া থাকি।উত্তর: একটা ঘরে আগুন লেগেছে। তা দেখে একজন সাহায্যের জন্য চিত্কার করে উঠল—‘আগুন, আগুন।’ অন্যরা তাড়াতাড়ি সেদিকে ছুটে গেল। এই যে ‘আগুন’ কথাটা দিয়ে অন্যের দৃষ্টি আকর্ষণ করা হলো— একে আমরা বলি যোগাযোগ। যোগাযোগ বলতে অন্যকে কোনো কিছু জানানোর সব কটি উপায়কেই বোঝায়। আমরা বলে, লিখে বা সংকেত ব্যবহার করে অন্যের সঙ্গে যোগাযোগ করে থাকি।১৫.মওলানা ভাসানী তাঁর এক ভাষণে বলিয়াছেন—‘আমি খেটে খাওয়া মানুষের কথা বলি। এই মানুষেরা কাজ করে খেতে-খামারে, কাজ করে কলে-কারখানায়। এরা কৃষক, এরা শ্রমিক। আর এরাই জমিদার, মহাজন, মালিকের জুলুমের শিকার হয়।’উত্তর: মওলানা ভাসানী তাঁর এক ভাষণে বলেছেন—‘আমি খেটে খাওয়া মানুষের কথা বলি। এই মানুষেরা কাজ করে খেতে-খামারে, কাজ করে কলে-কারখানায়। এরা কৃষক, এরা শ্রমিক। আর এরাই জমিদার, মহাজন, মালিকের জুলুমের শিকার হয়।’# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল