জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর অংশ-৫এসএসসি পরীক্ষায় সৃজনশীল অংশে ছয়টি প্রশ্নে ১৮ নম্বরের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন লিখতে হবে। অধ্যায়-২অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: আল্লাহ কেন সুদকে হারাম করেছেন?উত্তর: সুদের কারণে সমাজে ব্যক্তির মধ্যে ঝগড়া-বিবাদের সৃষ্টি হয়। ফলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়। সুদদাতা ও গ্রহীতার জন্য পরকালে কঠোর শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে। এসব কারণে আল্লাহ তাআলা সুদকে হারাম ঘোষণা করেছেন।প্রশ্ন: খাতেম নবুওয়াত অর্থসহ ব্যাখ্যা করো।উত্তর: খাতেম নবুওয়াত অর্থ নবুওয়াতের সমাপ্তি। মানবজাতির হিদায়েতের জন্য যুগে যুগে যত নবী-রাসূল এসেছেন, তাঁদের মধ্যে হজরত মুহাম্মদ (সা.) সর্বশেষ। তারপর আর কোনো নবী আসবেন না। কাজেই খতেম নবুওয়াত বলতে নবুওয়াতের পরিসমাপ্তি বোঝানো হয়েছে।প্রশ্ন: আখিরাত বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।উত্তর: আখিরাত শব্দের অর্থ পরকাল। ইহকালের পরের জীবনকে বলে পরকাল। মৃত্যুর পর থেকেই আখিরাতের জীবন শুরু হয়। সে জীবনের শুরু আছে, শেষ নেই। সে জীবন অনন্তকালের।প্রশ্ন: মুনাফিক কাকে বলে? উত্তর: যে ব্যক্তি অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন রেখে মুখে ঈমানদারসুলভ বাখ্যা উচ্চারণ এবং লোক-দেখানো অনুষ্ঠান সম্পন্ন করে, তাকে মুনাফিক বলে।অধ্যায়-৩জ্ঞানমূলক প্রশ্ন১. ইবাদতের মূল লক্ষ্য কী?উত্তর: আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন।২. হাক্কুল ইবাদ অর্থ কী?উত্তর: বান্দার হক।৩. সালাত শব্দের অর্থ কী?উত্তর: নত হওয়া, দোয়া করা, নামাজ।৪. জাকাত আদায় করা কী?উত্তর: ফরজ।৫. জিহাদের আভিধানিক অর্থ কী?উত্তর: পরিশ্রম করা, চেষ্টা করা ও সাধনা করা।৬. কুপ্রবৃত্তি ও ইবলিসের বিরুদ্ধে যুদ্ধ করাকে কী বলে?উত্তর: বাতিনি জিহাদ বা জিহাদে আকবর।৭. আল্লাহ তাআলার ইবাদতের পর কার স্থান?উত্তর: মা-বাবার।৮. হাক্কুল্লাহ অর্থ কী? উত্তর: আল্লাহ তাআলার হক।৯. আল্লাহ তাআলার হক আদায় করতে হলে আমাদের অবশ্যই কয়টি কাজ করতে হবে?উত্তর: তিনটি।১০. মানুষের প্রতি মানুষের অধিকার কয়টি?উত্তর: মোট আটটি।১১. আল্লাহ তাআলার প্রতি বান্দার আনুগত্য প্রকাশের সর্বশ্রেষ্ঠ পন্থা কোনটি?উত্তর: সালাত।১২. জামাতে সালাত আদায় করলে কত গুণ বেশি সওয়াব পাওয়া যায়?উত্তর: ২৭ গুণ।১৩. কোন ইবাদত ঈমান মজবুত করে?উত্তর: সালাত।১৪. জাকাত শব্দের অর্থ কী?উত্তর: পবিত্রতা, পরিচ্ছন্নতা ও পরিশুদ্ধি।১৫. জাকাত না দেওয়া কাদের কাজ?উত্তর: মুশরিকের।১৬. হজ ইসলামের কততম রুকন?উত্তর: পঞ্চম।১৭. মুসলমানদের জীবনে কতবার হজ ফরজ?উত্তর: একবার।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল