শূন্যস্থান পূরণ অংশ-৩অধ্যায়-২১৬। মসজিদ শব্দের অর্থ —।উত্তর: মসজিদ শব্দের অর্থ সিজদাহর জায়গা।১৭। আজানের মাধ্যমে — জন্য ডাকা হয়। উত্তর: আজানের মাধ্যমে সালাতের জন্য ডাকা হয়। ১৮। বাংলাদেশে মসজিদের সংখ্যা — বেশি। উত্তর: বাংলাদেশে মসজিদের সংখ্যা দুই লাখেরও বেশি। ১৯। মসজিদের মধ্যে কোনো — কথা বলা উচিত নয়। উত্তর: মসজিদের মধ্যে কোনো অপ্রয়োজনীয় কথা বলা উচিত নয়। ২০। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং তাঁর খলীফাগণ মসজিদে বসেই — করতেন। উত্তর: মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং তাঁর খলীফাগণ মসজিদে বসেই রাষ্ট্র পরিচালনা করতেন।২১। — প্রথম কেবলা বলা হয়। উত্তর: মসজিদুল আকসাকে প্রথম কেবলা বলা হয়। ২২। ঈদ অর্থ —। উত্তর: ঈদ অর্থ আনন্দ। ২৩। ঈদের সালাত দুই —। উত্তর: ঈদের সালাত দুই রাকাত।২৪। মসজিদুল আকসা — অবস্থিত। উত্তর: মসজিদুল আকসা জেরুজালেমে অবস্থিত। ২৫। বর্তমানে — দিকে মুখ করে সালাত আদায় করা হয়।উত্তর: বর্তমানে পবিত্র কাবা শরিফের দিকে মুখ করে সালাত আদায় করা হয়।২৬। ঈদের দিন — ও — সকলেই আনন্দে শরিক হয়।উত্তর: ঈদের দিন ধনী ও গরিব সকলেই আনন্দে শরিক হয়।২৭। ঈদের সালাত আদায় করা হয় —।উত্তর: ঈদের সালাত আদায় করা হয় ঈদগাহে।২৮। ঈদুল আজহা মানে —।উত্তর: ঈদুল আজহা মানে কোরবাণীর আনন্দ।২৯। মা-বাবার কাছে সবচেয়ে প্রিয় হলো —।উত্তর: মা-বাবার কাছে সবচেয়ে প্রিয় হলো সন্তান।৩০। — গোশত সবাই খেতে পারে। উত্তর: আকীকার গোশত সবাই খেতে পারে। ৩১। মহান আল্লাহ তাআলা — মাসে — নাজিল করেছেন। উত্তর: মহান আল্লাহ তাআলা রমজান মাসে আল-কোরআন নাজিল করেছেন। ৩২। — মানে সাবধানতা অবলম্বন। উত্তর: তাকওয়া মানে সাবধানতা অবলম্বন। ৩৩। জাকাত দিলে সম্পদে আল্লাহ তাআলা — করেন। উত্তর: জাকাত দিলে সম্পদে আল্লাহ তাআলা বরকত দান করেন। ৩৪। জাকাতের অর্থ — ও —।উত্তর: জাকাতের অর্থ পবিত্রতা ও বৃদ্ধি। ৩৫। সবাইকে — দেওয়া যায় না। উত্তর: সবাইকে জাকাত দেওয়া যায় না। ৩৬। জীবনে মাত্র একবার — করা ফরজ। উত্তর: জীবনে মাত্র একবার হজ করা ফরজ। ৩৭। — বিশ্ব মুসলিমের মহাসম্মেলন। উত্তর: হজ বিশ্ব মুসলিমের মহাসম্মেলন। ৩৮। পরিষ্কার-পরিচ্ছন্নতা — অঙ্গ। উত্তর: পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ৩৯। — করা মহানবী (সা.)-এর সুন্নত।উত্তর: মেসওয়াক করা মহানবী (সা.)-এর সুন্নত।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালজেএসসি পরীক্ষার প্রস্তুতি-২০১১চূড়ান্ত মডেল টেস্ট২০১১ সালের ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরীক্ষার প্রস্তুতির জন্য ধারাবাহিকভাবে ছাপা হবে মডেল টেস্ট। ১৬ অক্টোবর: সামাজিক বিজ্ঞান (বহুনির্বাচনী) ১৮ অক্টোবর: ইসলাম শিক্ষা (বহুনির্বাচনী) ২০ অক্টোবর: হিন্দু ধর্মশিক্ষা (বহুনির্বাচনী) ২১ অক্টোবর: কৃষি শিক্ষা (বহুনির্বাচনী) ২৩ অক্টোবর: গার্হস্থ্য অর্থনীতি (বহুনির্বাচনী)