জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষে রিলিজ স্লিপে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে কিছু আসন শূন্য থাকায় প্রথম বর্ষে ভর্তির সময়সূচির কিছুটা পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সব রিলিজ স্লিপে ভর্তি হওয়া যাবে আগামী ৭ এপ্রিল পর্যন্ত। আর ভর্তির টাকা জমা দেওয়ার শেষ তারিখ ১০ এপ্রিল। ভর্তি-সম্পর্কিত বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) থেকে জানা যাবে।