জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজসমূহে ২০১০-১১ শিক্ষাবর্ষে এমএড কোর্সে ভর্তি সংক্রান্ত দরকারি তথ্য নিচে উল্লেখ করা হলো। ভর্তি ও রেজিস্ট্রেশন করার সময়সীমা: ক) বিলম্ব ফি ছাড়া ভর্তির শেষ তারিখ ০২-৫-১০ থেকে ৩০-৬-১০। বিলম্ব ফি ছাড়া ব্যাংক ড্রাফট করার শেষ তারিখ ০৪-০৭-১০। তিন কপি বিবরণীসহ ব্যাংক ড্রাফট (বিলম্ব ফি ছাড়া) পুরণকৃত আবেদনপত্র ও আরআইএফ সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার শেষ তারিখ ০৮-০৭-১০। খ) বিলম্ব ফিসহ ভর্তির শেষ তারিখ ০১-৭-১০ থেকে ২০-৭-১০। বিলম্ব ফিসহ ব্যাংক ড্রাফট করার শেষ তারিখ ২১-০৭-১০। তিন কপি বিবরণীসহ ব্যাংক ড্রাফট (বিলম্ব ফিসহ), পূরণকৃত আবেদনপত্র ও আরআইএফ সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার শেষতারিখ ২৫-০৭-১০। নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই ব্যাংক ড্রাফট, আরআইএফ, রেজিস্ট্রেশন বিবরণী ও অন্যান্য কাগজপত্র গ্রহণ করা হবে না। গ) ক্লাস শুরুর তারিখ: ০১-০৭-১০।ভর্তির যোগ্যতা: জাতীয় বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে বিএড ডিগ্রি থাকতে হবে। মাদ্রাসা বোর্ডের অধীনে ‘ফাজিল’ ও ‘কামিল’ ডিগ্রিধারীগণ এমএড কোর্সে ভর্তি হতে পারবে না। বিস্তারিত জানার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সংশ্লিষ্ট (এমএড) কলেজসমূহে যোগাযোগ করতে হবে।