জাতীয় বিশ্ববিদ্যালয়ে এলএলবি শেষ পর্ব কোর্সে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯-১০ শিক্ষাবর্ষের এলএলবি শেষ পর্ব কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভর্তির জন্য আবেদন করতে হবে এ বছর ১০ এপ্রিলের মধ্যে, অনলাইনে। যাঁরা ২০০৯ বা তার আগে এলএলবি প্রথম পর্ব পরীক্ষায় পাস করেছেন, তাঁরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। আর যাঁদের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়েছে কিন্তু পরীক্ষায় অংশ নেননি, তাঁরা নতুন করে ভর্তি হতে পারবেন। সংশ্লিষ্ট কলেজে ভর্তি ফি দিয়ে কর্তৃপক্ষের অনুমতিসহ আবেদন করতে হবে। আবেদনের ঠিকানা www.nuadmission.com। আবেদনের সময় অনলাইনে ছবি সংযোজন করতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। এই প্রিন্ট কপির সঙ্গে শিক্ষার্থী তাঁর সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপিসহ সংশ্লিষ্ট কলেজে জমা দেবেন। তা ছাড়া ওই আবেদনপত্রের ছবির ওপর সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের স্বাক্ষর-সিল দিতে হবে। আর চাকরিরত প্রার্থীরা চাকরির সনদ জমা দেবেন। এবং সব প্রার্থীকে প্রথম পর্ব পাসের প্রশংসাপত্র ও নম্বরপত্র জমা দিতে হবে। ভর্তির আবেদন ফি ১০০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি ৪৫০ টাকা। এই কোর্সের ক্লাস শুরু হবে আগামী ১৮ এপ্রিল।