জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন সহ-উপাচার্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সহ–উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেকাটনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হাফিজ মো. হাসান বাবু।
রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আজ বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
হাসান বাবু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী সহ–উপাচার্য মুনাজ আহমেদ নুরের স্থলাভিষিক্ত হচ্ছেন। মুনাজ আহমেদ কিছুদিন আগে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
এদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নতুন উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুজন সহ–উপাচার্য নিয়োগেরও প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বুয়েটের উপাচার্য খালেদা একরাম কিছুদিন আগে মারা যাওয়ায় পদটি শূন্য হয়েছে।