জাতীয় বিশ্ববিদ্যালয়ে পিএইচডি এবং এমফিলে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৩টি বিষয়ে পিএইচডি ও এমফিল কোর্সে ছাত্রছাত্রী ভর্তি করা হচ্ছে। ২০১১ সেশনে এসব শিক্ষার্থীকে ভর্তি করা হবে। এই কোর্সে ভর্তি হতে হলে শিক্ষার্থীদের এমফিল অথবা সমমানের মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। আর প্রার্থী যে বিষয়ে পিএইচডি বা এমফিল করতে চান, সে বিষয়ে তাঁর স্নাতক বা মাস্টার্স পর্যায়ে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। এই কোর্সে ভর্তির জন্য প্রার্থীদের আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি শাখা থেকে ৫০০ টাকা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। শিক্ষার্থীরা ৫০০ টাকার ব্যাংক ড্রাফট দিয়ে সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে এই আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। তবে এই ব্যাংক ড্রাফটের সঙ্গে আবেদনকারী স্ট্যাম্প এবং তাঁর নিজের ঠিকানা সংবলিত একটি খাম দিতে হবে। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে এবং এই আবেদনপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি শাখায় সাব-রেজিস্ট্রার বরাবর জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে সব প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা পাওয়া যাবে। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: সাব-রেজিস্ট্রার, এমফিল ও পিএইচডি শাখা, রুম নং-১২৩৭, শিক্ষা ভবন, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর।