জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তি শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে (সম্মান) ভর্তি শুরু হয়েছে আজ বৃহস্পতিবার থেকে। এর আগে মেধার ভিত্তিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইট থেকে চূড়ান্ত আবেদনপত্র এ-ফোর কাগজে প্রিন্ট দিয়ে ভর্তি ফিসহ কলেজে জমা দিতে হবে ২৫ জানুয়ারি তারিখের মধ্যে। এর পর দ্বিতীয় মেধাতালিকা প্রকাশিত হবে ৩০ জানুয়ারি। দ্বিতীয় মেধাতালিকায় সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ভর্তির তারিখ ৩১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ভর্তির সময় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষার মূল নম্বরপত্র ও সনদ সংশ্লিষ্ট কলেজে জমা রাখতে হবে। অন্যান্য কাগজের সত্যায়িত কপি জমা দিতে হবে। অন্য কলেজে রিলিজ স্লিপে ভর্তির তারিখ ১৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ১ মার্চ।