জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু ২৪ আগস্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন অনলাইনে শুরু হবে আগামী ২৪ আগস্ট। ভর্তির কাজ শেষে ক্লাস শুরু হবে আগামী ১৫ অক্টোবর।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশিদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সাধারণ সভায় এসব সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে এসএসসি ও এইচএসসিসহ সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি। কোনো ভর্তি পরীক্ষা হয় না।