জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির মেধাতালিকা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি কলেজগুলোতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে আজ বৃহস্পতিবার। এবারই প্রথমবারের মতো ভর্তি-ইচ্ছুকদের এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

আজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬৫৭টি কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করেন পাঁচ লাখ ৪২ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ৩০টি বিষয়ে তিন লাখ ২০ হাজার ৯৫৩টি আসনের বিপরীতে দুই লাখ ২৫ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছেন।

তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ২২ নভেম্বরের মধ্যে ভর্তি ফরম ডাউনলোড করে ২৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।

এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www. nu. edu. bd/admissions) অথবা (admissions. nu. edu. bd) থেকেও ফল জানা যাবে। এ ছাড়া মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েও ফল জানা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ ডিসেম্বর ক্লাস শুরু হবে।