জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০০৮ সালের মাস্টার্স পরীক্ষার পূরণ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৮ সালের এমএ/এমএসএস/এমবিএস/এমকম/এমএসসি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে। ফরম পূরণ-সংক্রান্ত যাবতীয় কার্যাবলি সম্পাদিত হবে ইন্টারনেট/ই-মেইলের মাধ্যমে।আবেদন করতে হবে ২৮ ফেব্রুয়ারি তারিখের মধ্যে আর ব্যাংক ড্রাফট জমা দেওয়ার শেষ তারিখ ০৩ মার্চ। আর বিলম্ব ফিসহ ব্যাংক ড্রাফট জমা দেওয়ার শেষ তারিখ ১৩ মার্চ। এই পরীক্ষায় ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার জন্য যাঁরা নিবন্ধিত হয়েছেন, তাঁরা এই পরীক্ষায় অংশ নিতে পারবেন। আরও বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তি থেকে জানা যাবে। ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষের জন্য প্রণীত সিলেবাস অনুযায়ী ২০০৮ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।